একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানা আদায়ডিপ্লোমা পাস সেবিকা ও জরুরি ওষুধ না থাকা এবং পরিবেশ অপরিচ্ছন্ন হওয়ায় গত বুধবার বিকেলে পাবনা শহরের দুটি ক্লিনিক থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন। তিনি জানান, বিকেল পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালত শহরের দীপা ক্লিনিক ও মিতু ক্লিনিকে অভিযান চালান। আদালত ক্লিনিক দুটি থেকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাবনা অফিসযাবজ্জীবনস্ত্রীকে হত্যার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী গ্রামের আলম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডও প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক উম্মে কুলসুম গত বুধবার এ রায় দেন। আলম হোসেনকে (২৬) কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৬ ডিসেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে আলম হোসেন তাঁর স্ত্রী বেলী খাতুনকে (২০) হত্যা করে বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জশিক্ষক হাজতেযশোরের কেশবপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে গত বুধবার নকল সরবরাহ করতে গিয়ে মাদ্রাসার এক শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। তাঁকে গতকাল বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, উপজেলার চিংড়া ধর্মপুর আলিম মাদ্রাসার ইবতেদায়ি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালে মির্জাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক আবদুস সালাম একজন পরীক্ষার্থীকে নকল সরবরাহ করতে গেলে দায়িত্বরত একজন আনছার সদস্য তা দেখে সঙ্গে সঙ্গে তাঁকে আটক করেন। এ ঘটনায় কেন্দ্রের সচিব ইসমাইল হোসেন কেশবপুর থানায় মামলা করেছেন। কেশবপুর (যশোর) প্রতিনিধিতিনজন গ্রেপ্তারফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্তরকান্দি গ্রামের হারুন মাতবরকে (৩৫) পুলিশ গত বুধবার রাত ১১টার দিকে তাঁর বাড়ির সামনে থেকে ২৪টি ইয়াবা বড়ি এবং দুই বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার নগরকান্দা থানায় মামলা হয়েছে। এদিকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল বুধবার বেলা দুইটার দিকে ফরিদপুর সদরের বাইপাস সড়ক থেকে বিধান পালকে (৩০) ১৬ বোতল ফেনসিডিল এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ীর রাস্তার মোড়সংলগ্ন বাইপাস রাস্তার মোড় থেকে মোস্তাকিন ইসলামকে (১৮) ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। ফরিদপুর অফিস