একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বতীপুরে কর্মশালা ‘উত্তরবঙ্গে শুকনো মৌসুমে পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় মাছ চাষে উদ্ভূত সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক এক কর্মশালা গতকাল শুক্রবার দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত হয়। পার্বতীপুর হ্যাচারি কমপ্লেক্সের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ব্যবস্থপনা বিভাগের সহযোগী অধ্যাপক হারুনুর রশিদ এবং দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রেজওয়ানুল হক। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ৩০০০ মাইলজলবায়ু পরিবর্তন-সম্পর্কিত ক্যাম্পেইন কার্যক্রম ‘যেতে হবে ৩০০০ মাইল’ ফরিদপুরে কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় মহিম ইনস্টিটিউশনের মাঠে এ ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জলবায়ুর পরিবর্তন-সম্পর্কিত বাংলাদেশ ও নেপালের তরুণদের নির্মিত পাঁচটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। কার্যক্রমের পরিচালক তানজিলুর রহমান জানান, এটি দেশের ৬৪টি জেলা শহরেই চালনো হবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়, ওয়াইল্ড আই এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে এ কার্যক্রম ২৭ অক্টোবর পঞ্চগড় জেলা থেকে এ শুরু হয়। ফরিদপুর অফিস