একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতবিনিময়
সিরাজগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক হাবিবে মিল্লাত গতকাল শুক্রবার তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সিরাজগঞ্জে অভাবনীয় উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সোহরাব আলী, ইসহাক আলী, দানিউল হক, জহুরুল হক, আবদুস সাত্তার সিকদার প্রমুখ।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ