একনজরে
যুব সমাবেশযুবলীগের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার রাতে নীলফামারীর জলঢাকা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতি থেকে দূরে থেকে গণমানুষের জন্য কাজ করার আহ্বান জানানো হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ। এতে বক্তব্য দেন মমতাজুল হক, সোয়েব হোসেন, জহির উদ্দিন, রামেন্দ্র বর্ধণ, শাহিদ মাহমুদ, আনছার আলী, গোলাম মোস্তফা, শহিদ হোসেন, সাদ্দাম হোসেন প্রমুখ। প্রধান অতিথি যুবলীগের নেতা-কর্মীদের সংগঠিত হয়ে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান। নীলফামারী প্রতিনিধিআইনশৃঙ্খলার অবনতিআইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার প্রতিবাদে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার ব্যবসায়ীরা গতকাল শনিবার জরুরি সভা করেছেন। স্থানীয় চালকল মালিক সমিতির কার্যালয়ে এ সভা হয়। সম্প্রতি তালোড়া পৌর এলাকা থেকে একটি মিনি ট্রাক ও কয়েকটি মোটরসাইকেল চুরি হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এলাকার ব্যবসায়ীরা শঙ্কিত হয়ে পড়েন। চুরি যাওয়া এসব যানবাহন উদ্ধারের দাবিতে ব্যবসায়ীরা এই জরুরি সভা করেন। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিকার্যক্রম শুরুচুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত ভবনের চিকিৎসা কার্যক্রম হারদী ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় কমপ্লেক্সের নামফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সিভিল সার্জন খন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বক্তব্য দেন জেলা প্রশাসক ভোলানাথ দে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু মোহাম্মদ জহুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবীর, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার প্রমুখ। চুয়াডাঙ্গা প্রতিনিধিবিশ্ববিদ্যালয় দিবস‘তারুণ্যের আহ্বান তারুণ্যের উত্থান’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে আজ ২৭ নভেম্বর পালিত হবে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে ক্যাম্পাসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব স্থাপনা ও প্রধান প্রধান সড়ক সাজানো হয়েছে বর্ণিল সাজে। গুরুত্বপূর্ণ চত্বরগুলো আল্পনার রঙে রাঙিয়ে তুলেছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা ১১টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুদ্দিন শাহ। ১৯৯১ সালের ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদদাতামদসহ গ্রেপ্তারময়মনসিংহের ত্রিশাল ও গৌরীপুর উপজেলায় গতকাল শনিবার পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫১০ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) জমির হোসেন জানান, ভোরে উপজেলার ধলা গ্রামে অভিযান চালিয়ে ৫০০ লিটার মদসহ ফকির এলাহী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, উপজেলার বালুয়াঘাট গ্রাম থেকে ১০ লিটার মদসহ শহীদুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহ অফিস। হত্যার অভিযোগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সরইবাড়ী গ্রামে গৃহবধূ হত্যা মামলায় অভিযুক্ত আসামি স্বামী ঈমানী মিয়া ও ভাবি পেয়ারা বেগমকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযুক্ত স্বামী এবং গত শুক্রবার বিকেলে ভাবিকে আটক করে। ২৩ নভেম্বর সড়ইবাড়ি গ্রামে গৃহবধূ তসলিমা বেগমকে হত্যার অভিযোগে মামলা হয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দীন বলেন, ওই গৃহবধূর বাবা এরশাদ মিয়ার করা মামলায় অভিযুক্ত ঈমানী মিয়া ও পেয়ারা বেগমকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।ফেনসিডিলসহ গ্রেপ্তারগাজীপুর সদর উপজেলার বাইমাইল এলাকা থেকে গতকাল শনিবার ভোরে এক হাজার ৪৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে তাঁদের ব্যবহূত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামের মারিকুল ইসলাম ও পাবনার বেড়া উপজেলার সামিলা গ্রামের সাদ্দাম হোসেন। জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোবারক হোসেন বলেন, এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলার পর গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি