একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলী-গফুরযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত আবদুল আলী ও সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত এম এ গফুর নির্বাচিত হয়েছেন। শনিবার সমিতির এক নম্বর ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে ১২ জন ও বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে পাঁচজন নির্বাচিত হন। নির্বাচনে সমিতির ৪১৬ জন ভোটারের মধ্যে ৪০৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। যশোর অফিসদলবদল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জাতীয় পার্টির সভাপতি মো. আবদুল মজিদ প্রামাণিক দুই শতাধিক নেতা-কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। গত শনিবার উপজেলার দৌলতপুর কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি দলবদল করেন। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ