একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিওচিত্র ইন্টারনেটেবগুড়ার ধুনটে এক স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ মুসতাক মুজাহিদ (১৬), মনিরুজ্জামান (১৬), মাসুদ রানা (১৭) ও লিমন রহমানকে (১৬) আটক করেছে। দশম শ্রেণীর ছাত্র মুসতাক মুজাহিদ এক ছাত্রীর অশ্লীল ভিডিওচিত্র মুঠোফোনে ধারণ করে তা ইন্টানেটে ছড়িয়ে দেয়। বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার নজরে আনা হলে সোমবার রাত ১১টায় মুসতাককে তার বাড়ি থেকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনায় জড়িত অভিযোগে অন্য তিনজনকেও আটক করা হয়। ধুনট (বগুড়া) প্রতিনিধিআদালতে মামলাজয়পুরহাটের পাঁচবিবির পবাহার গ্রামের নৈশ প্রহরী আবু বক্করের একমাত্র ছেলে মাদ্রাসাছাত্র হাসান (১৭) হত্যার ঘটনায় জয়পুরহাট আদালতে মামলা হয়েছে। হাসানের বোন মনিরা বেগম দুজনকে আসামি করে ২৭ নভেম্বর এ মামলা করেন। মামলার আসামিরা হলেন রশিদপুর গ্রামের শামীম (২০) ও বিনধারা গ্রামের মাখন চৌধুরী (২১)। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিতালিকা তৈরিপর্যটনকেন্দ্র কুয়াকাটায় বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের নামের তালিকা তৈরির কাজ শুরু করেছে কলাপাড়া উপজেলা প্রশাসন। জানা গেছে, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন অনুযায়ী গঠিত কর্তৃপক্ষের কার্যক্রম শুরুর আগে এবং কুয়াকাটা এলাকার মহাপরিকল্পনা অনুমোদিত না হওয়া পর্যন্ত ওই এলাকায় যেসব হাউজিং প্রকল্প আছে তার তালিকা তৈরির উদ্যোগ নেয় জেলা প্রশাসন। পটুয়াখালী অফিস ও কলাপাড়া প্রতিনিধি।স্থাপনা উচ্ছেদভোলার মনপুরায় মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের দোকানসহ ২৪টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মনপুরার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী জানান, বিভিন্ন সময় প্রভাবশালীরা সরকারি জায়গা দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি করেন। জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলামের নির্দেশে মঙ্গলবার পুলিশের সহায়তায় তাঁরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। ভোলা অফিস।