একনজরে
ধর্মঘট প্রত্যাহারচাঁপাইনবাবগঞ্জে চার দিন ধরে চলা বাস ধর্মঘট শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে মালিক-শ্রমিক নেতারা দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। ভ্রাম্যমাণ আদালতে এক মালিককে চার হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে গত সোমবার থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন বাসমালিক ও শ্রমিকেরা। পরে ওই দাবির সঙ্গে অবৈধ যানবাহন নসিমন-করিমন বন্ধের দাবি জানিয়ে বাস ধর্মঘট পালন অব্যাহত রেখেছিলেন তাঁরা। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঅস্ত্রসহ আটকদিনাজপুরের হাকিমপুর উপজেলার সাতকুড়ি রেলগেট থেকে একটি পিস্তল, ছয়টি গুলি, দুটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেলসহ শরিফুল ইসলাম (২৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসুদেবপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁকে আটক করেন। জয়পুরহাট বিজিবি-৩-এর অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, শরিফুল ইসলাম উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা। থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। গতকাল আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিচিকি ৎসা ক্যাম্পপঞ্চগড়ের বোদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার দিনব্যাপী বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে চিকি ৎসাসেবা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। তারেক রহমানের ৪৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে স্থানীয় যুবদল এ কর্মসূচির আয়োজন করে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফরহাদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন। ক্যাম্পে প্রায় দুই হাজার নারী-পুরুষ ও শিশুকে ওষুধ বিতরণ ও চিকি ৎসাসেবা দেওয়া হয়। পঞ্চগড় প্রতিনিধিছিনতাইয়ের চেষ্টাপুলিশ হাবিলদারের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে গণধোলাই খেয়েছেন ইকলাছ মোল্লা (৩৫) নামের এক চাকরিচ্যুত সেনাসদস্য। এ সময় তাঁর সঙ্গী শাহনেওয়াজ মোটরসাইকেলে করে পালিয়ে যেতে সক্ষম হন। গত বৃহস্পতিবার বিকেলে নড়াইল জেলা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। ধস্তাধস্তিতে শাহানুর হোসেন নামের একজন পুলিশ কনস্টেবল ও আইনজীবীর সহকারী ইউসুফ ভূঁইয়া আহত হন। আহত ব্যক্তিদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদালতের কার্যক্রম চলাকালে আদালতের নিচে দায়িত্বরত পুলিশের হাবিলদার ভোলানাথ সরকারকে আঘাত করে অপরিচিত দুজন যুবক অস্ত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। নড়াইল প্রতিনিধিমোল্লাহাটে অগ্নিকাণ্ডবাগেরহাটের মোল্লাহাট বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা সদরের প্রধান বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। বাগেরহাট ও গোপালগঞ্জের দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দমকল বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে। মোল্লাহাট থানার এসআই হুমায়ুন কবির জানান, রাত ১২টার দিকে আগুন লাগে। বাগেরহাট প্রতিনিধিলেন্স সংযোজন‘জন্মের দায় এড়াতে’ স্লোগান নিয়ে সৃষ্টি মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরপুরে বিনা মূল্যে চক্ষু চিকি ৎসা ও চোখে লেন্স সংযোজন কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শুক্রবার থেকে মেহেরপুর কবি নজরুল ইসলাম শিক্ষা মঞ্জিল বিদ্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এই ক্যাম্পে প্রথম দিনে এক হাজার ৭০০ নারী-পুরুষকে চোখের সুচিকি ৎসা দেওয়া হবে। মেহেরপুর প্রতিনিধি