একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধাদের ক্ষোভবগুড়ার শেরপুর উপজেলায় স্বাধীনতাযুদ্ধের স্মৃতিবিজড়িত গণকবরের স্থানগুলোতে আজও স্মৃতিফলক নির্মাণ না করায় মুক্তিযোদ্ধাদের মধ্যে ৭েক্ষাভের সৃষ্টি হয়েছে। উপজেলার খাগা, কল্যাণী, ঘোগা ও বাগড়া কলোনি এলাকায় স্বাধীনতাবিরোধীরা গুলি চালিয়ে মুুক্তিকামী জনগণকে নির্মমভাবে হত্যা করেছিল। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন জানান, ২০১০ সালের মার্চে এসব এলাকায় স্মৃতিফলক নির্মাণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও আজ পর্যন্ত আলোর মুখ দেখা যায়নি। মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ বলেন, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের আন্তরিকতার অভাবেই স্মৃতিফলক হচ্ছে না। শেরপুর (বগুড়া) প্রতিনিধিভুয়া র্যাব গ্রেপ্তারপাবনা শহরের টেম্পোস্ট্যান্ডে র্যাব পরিচয়ে চাঁদাবাজি করার অপরাধে গতকাল পুলিশ রিয়াজুল ইসলাম ওরফে রাজন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার কাচারিপাড়া মহল্লায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাচালকদের কাছে র্যাব পরিচয়ে চাঁদা দাবি করেন। এ ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। পাবনা অফিসবস্তার চাপায় মৃত্যুরাজবাড়ী শহরের ব্যবসায়ী আবদুল গফুর মণ্ডল (৪২) চৈতালী বাজারের নিজ গোডাউনে গতকাল শনিবার দুপুর একটার দিকে বস্তার নিচে চাপা পড়ে মারা গেছেন। গোডাউনে রাখা মসুরের ডালে অত্যধিক পোকা আক্রমণ করেছে। পোকার আক্রমণ প্রতিহত করার জন্য ওষুধ ছিটানোর সময় অসাবধানতাবশত মসুরের ডালের বস্তার খামাল ভেঙে তাঁর শরীরের ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। রাজবাড়ী শহরের লক্ষ্মীকোলের হরিসভায় তাঁর বাড়ি। তাঁর অকাল মৃত্যুতে বাজার ব্যবসায়ী সমিতি গভীর শোক প্রকাশ করেছে। রাজবাড়ী সংবাদদাতাআজ ভর্তি শুরুখুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীতে আজ থেকে ভর্তি শুরু হচ্ছে। সংশ্লিষ্ট পাঁচটি স্কুলের ডিন অফিস ও চারুকলা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা, চারুকলা, কলা ও মানবিকে ভর্তি করা হবে। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি, পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে। এ ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd অথবা সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের কার্যালয় থেকে জানা যাবে। খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা