একনজরে
প্রদর্শনী শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল রোববার দুই দিনব্যাপী পাখির আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা প্রকল্পের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের ৩১১ নম্বর কক্ষে ‘ক্যাম্পাসের পাখি’ শীর্ষক এ প্রদর্শনী উদ্বোধন করেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন জাহিদুল হাসান। এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসম্মাননাগাইবান্ধায় স্বেচ্ছায় রক্তদাতাদের গতকাল রোববার সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা প্রত্যেকেই অনেকবার রক্ত দিয়েছেন। তাঁদের প্রত্যেকের হাতে স্মারক তুলে দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কল্লোল কুমার চক্রবর্তী। ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাব এ কর্মসূচির আয়োজন করে। গাইবান্ধা প্রতিনিধিজাল বিতরণরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল রোববার জেলেদের মাঝে জাল, বাইসাইকেল ও পাতিল বিতরণ করা হয়েছে। অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র্যবিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় তাঁদের এ সহায়তা দেওয়া হয়। এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তর ও প্রশাসন অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিচাষিদের বিক্ষোভযান্ত্রিক ত্রুটির কারণে ফরিদপুর চিনিকল ১৬ ঘণ্টা বন্ধ ছিল। গত শনিবার দিবাগত রাতে বয়লার মেশিনে সমস্যা দেখা দিলে মিলটি বন্ধ হয়ে যায়। গতকাল রোববার বেলা আড়াইটায় পুনরায় সেটি চালু করা সম্ভব হয়। মিল বন্ধ থাকায় আখচাষিরা মিলগেটে আখ এনে বিপাকে পড়েন। তাঁরা এতে ক্ষুব্ধ হয়ে গতকাল সকালে মিলগেটে বিক্ষোভ করেন। ফরিদপুর অফিস