একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরিজনদের বিক্ষোভবিশ্ব মর্যাদা দিবস ২০১১ উপলক্ষে সিরাজগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা। গতকাল সোমবার সকালে শহরের ইবি রোড হরিজন কলোনি থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবনের সামনে মানববন্ধন করে। পৌরসভা, সিটি করপোরেশনসহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হরিজনদের চাকরি স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জমোবাইলে অশ্লীলতাএক গৃহবধূর চেহারার সঙ্গে পর্নো ছবি সংযুক্ত করে পোস্টারিং ও মুঠোফোনে সরবরাহ করার দায়ে বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালত গত রোববার দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন: উপজেলার রামপুরা গ্রামের ফরিদ (২০) ও দত্তবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন (২২)। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিহাসপাতালে মৃত্যুমাদারীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দুপুরে মারা গেছেন। ১ ডিসেম্বর ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুর বাসস্ট্যান্ডের পেট্রল পাম্পের কাছে একই এলাকার বাবুল শেখের স্ত্রী মায়া বেগম (৩৫) রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে চাপা দিলে আহতাবস্থায় প্রথমে তাঁকে মাদারীপুর সদর হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। রোববার তাঁকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। মাদারীপুর প্রতিনিধিআয়বর্ধক সামগ্রীআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা বাঁচতে শেখা গতকাল সোমবার নির্যাতনের শিকার ৩০ জন হতদরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন, ছাগল, মুরগি ও জনপ্রতি দুই হাজার টাকা বিতরণ করেছে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির দুস্থ নারীদের মধ্যে এসব মালামাল বিতরণ করেন। নড়াইল প্রতিনিধি