একনজরে
২৫০০ রোগীর চিকিৎসাগাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সাত উপজেলার প্রায় আড়াই হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। রংপুর মেডিকেল কলেজের ৩৮ জন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এসব রোগীকে ব্যবস্থাপত্র দেন। ব্যবস্থাপত্র অনুযায়ী সব রোগীকে প্রায় পাঁচ লাখ টাকার ওষুধ দেওয়া হয়। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জসিম উদ্দিন। জেলা প্রশাসন ও জেলা পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। গাইবান্ধা প্রতিনিধিমাদক ব্যবসায়ী গ্রেপ্তার আন্তজেলা মাদক চোরাচালানি চক্রের অন্যতম সদস্য ও মাদক ব্যবসায়ী আফজালকে গতকাল বুধবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, চারঘাট উপজেলার রাউথা গ্রামের আফজাল হোসেন (৩২) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর নামে চারঘাট থানায় দুটি, বাঘা, নাটোরের লালপুর থানা ও বঙ্গবন্ধু পশ্চিম সেতু থানায় একটি করে মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীগাঁজা রাখায় কারাদণ্ডচুয়াডাঙ্গার দামুড়হুদায় গাঁজা রাখার অপরাধে রিজিয়া খাতুন (৪৫) নামের এক নারীর ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব-৬-এর সহকারী পরিচালক ক্যাপ্টেন হাসানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার বেলা ১১টায় দক্ষিণ চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ রিজিয়া খাতুনকে তাঁর বাড়ি থেকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক কারাদণ্ডাদেশ দেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিউজিরপুরে আগুনবরিশালের উজিরপুর উপজেলা সদরে ব্যাবসায়ী বন্দরে সোমবার দিবাগত রাত একটার দিকে জাহাঙ্গীর মল্লিকের বইয়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে জাহাঙ্গীরের দোকানসহ সেলিম হাওলাদারের বুসরা ফার্মেসি, শাহিন ভূঁইয়ার ইলেকট্রনিকস গুদাম, হাসেম মোল্লার হার্ডওয়্যারের দোকান পুড়ে গেছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধিমানববন্ধন ও সমাবেশটিপাইমুখ বাঁধ নির্মাণ, সাদেক হোসেন খোকার ওপর হামলা ও ঢাকাকে দুই ভাগ করার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি গতকাল বুধবার মানববন্ধন ও সমাবেশ করেছে। জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির নেতা আনোয়ার হোসেন খান, আবুল কালাম আজাদ বিশ্বাস, জাহাঙ্গীর আলম, এ টি এম কামাল, মুন্সি সামছুর রহমান খান, হাজি শাহীন, আলী আহাম্মদ প্রমুখ। তৈমুর বলেন, শেখ হাসিনা দেশে ক্যানসার সৃষ্টি করেছেন। মানববন্ধন কিংবা প্রতিবাদ সমাবেশ দিয়ে এই রোগ সারানো যাবে না। এ জন্য লাগাতার হরতাল কর্মসূচি দিতে হবে। তিনি অবিলম্বে ১০০ ঘণ্টা হরতাল দেওয়ার দাবি জানান। নারায়ণগঞ্জ প্রতিনিধি