একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিহিংসার শিকার!রাজশাহীর বাঘার বাউসা টাইরিপাড়া গ্রামের মঞ্জুরুল সরকারের কুলবাগানের ১৭টি কুলগাছ বুধবার দিবাগত রাতে কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা। বাগানের প্রতিটি গাছেই কুল ধরেছে। গত বছর প্রতি গাছে চার-পাঁচ মণ করে কুল এসেছিল। এ ব্যাপারে বাঘা থানায় একটি মামলা হয়েছে। সরকারপাড়া গ্রামের মঞ্জুরুল সরকার টাইরিপাড়া মাঠে ছয় বিঘা জমির ওপর চার বছর আগে কুলগাছের বাগান করেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি খবর পান, তাঁর বাগানের কুলগাছ কেটে ফেলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী সহায়তাছেলেমেয়েদের বিবাহ ও এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য ২৩টি শ্রমিক পরিবারের স্বজনদের মধ্যে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর বাস টার্মিনালে এ সহায়তা হস্তান্তর করা হয়। ইউনিয়নের সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোশারফ হোসেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জসেতু নির্মাণের দাবিযশোরের চৌগাছা উপজেলা সদর বাজারে কপোতাক্ষ নদের ওপর নতুন সেতু নির্মাণের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত কর্মসূচিতে বাজার ব্যবসায়ী সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ, ইউপি চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্থা, চৌগাছা সংঘ, মৎস্য ব্যবসায়ী সমিতি, শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ছারা বালিকা বিদ্যালয়, এস এম হাবিবুর রহমান পৌর কলেজের ছাত্রছাত্রীসহ নানা শ্রেণী-পেশার লোক অংশ নেয়। যশোর অফিসপাঁচ জলদস্যু গ্রেপ্তাররাজবাড়ী সদরের ধাওয়াপাড়ায় লুটপাটের সময় গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পাঁচ জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসীর অনেকে জানান, ট্রলার থেকে লুটপাটের সময় যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন তাদের ধাওয়া করে। এতে দুজন পালিয়ে গেলেও পাঁচজন ধরা পড়ে। জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। রাজবাড়ী সংবাদদাতা