একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেশার বড়ি জব্দ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারে চোরাকারবারিদের ধাওয়া করে বিজিবি সদস্যরা গতকাল শনিবার ভোরে ৬১ হাজার সেনেগ্রা ও প্রাকটিন নামক নেশার বড়ি জব্দ করেছেন। বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান জানান, বড়িগুলো নিয়ে চোরাকারবারিরা রিকশাভ্যানে করে হিলি থেকে ঘোড়াঘাট যাওয়ার পথে ডুগডুগি নামক স্থানে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে চোরাকারবারিরা বড়িভর্তি ১০টি চটের বস্তা রেখে পালিয়ে যায়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি