একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতবিনিময় সভাসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার হাওর এলাকার মধ্যনগরের মধ্যবাজারে গতকাল শুক্রবার দুপুরে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মধ্যনগর থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মনোরঞ্জন তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রনজিত সরকার। সভায় বক্তারা মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করাসহ শিক্ষা, যোগাযোগ ও চিকির‌্যাসাব্যবস্থার নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।  ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিকর্মশালাইংরেজি শিক্ষার মানোন্নয়ন ও ইংরেজি বিষয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল শুক্রবার মৌলভীবাজারে মাদ্রাসাপ্রধানদের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থায়নে মৌলভীবাজার সার্কিট হাউসে হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এইচডিও) এই কর্মশালার আয়োজন করে। এতে সহযোগিতা দিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান।  মৌলভীবাজার প্রতিনিধিরোকেয়া দিবস উদ্যাপনমৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে সনাকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শ্রীমঙ্গলের পৌর এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিপদ ১৬২টিনীলফামারীর ছয় উপজেলার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ১৬২টি পদে ১২ হাজার ২২১ প্রার্থী আবেদন করেছেন। শুক্রবার জেলা শহরের ১৭টি কেন্দ্রে ওই পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট আট পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউসুব রেজা বলেন, জেলার ছয় উপজেলায় রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬২টি পদে ১২ হাজার ২২১ জন আবেদন করেছেন। পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা এখনো জানা যায়নি।  নীলফামারী প্রতিনিধিযুব মেলাপল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় জয়পুরহাটের ধলাহার ইউনিয়নের ৪০ জন বেকার ছেলেমেয়ে চাকরি পেয়েছেন। চাকরি প্রদান প্রক্রিয়া সম্পন্ন করতে গতকাল শুক্রবার ধলাহার হাইস্কুল মাঠে আয়োজন করা হয় যুব মেলার। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে পরিবারকেন্দ্রিক সমন্বিত উন্নয়ন কর্মসূচি ‘সমৃদ্ধি’র আওতায় বেকারদের চাকরি প্রদানের এ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন পিকেএসএফের মহাব্যবস্থাপক মশিউর রহমান, নুরুল আমিন, আবদুল মোত্তালেব প্রমুখ।  জয়পুরহাট প্রতিনিধিঅস্ত্র ও গুলিদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দলারদরগা থেকে বিজিবি সদস্যরা একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গত বৃহস্পতিবার রাত ১১টায় এসব উদ্ধার করা হয়। উপজেলার নওপাড়া সীমান্ত এলাকা থেকে চার ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে অস্ত্র নিয়ে যাওয়ার সময় বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অস্ত্র বহনকারীরা দলারদরগার কাছে অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়।  হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিক্লিনিক সিলগালাভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের একটি ক্লিনিক থেকে চিকির‌্যাসকের স্বাক্ষরসহ বেশ কিছু খালি প্যাথলজিক্যাল প্রতিবেদনের কাগজ উদ্ধার করেছেন। এ ব্যাপারে ক্লিনিকের মালিক কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় মালিককে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে ফরিদপুর শহরের নিলটুলী এলাকায় জেনারেল হাসপাতালের পাশে অবস্থিত নিউ জননী ডি ল্যাব নামের একটি ক্লিনিকে। সাজাপ্রাপ্ত ক্লিনিকের মালিক খবিরুদ্দীন মৃধাকে (৩৫) বৃহস্পতিবার রাতেই জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফরিদপুর অফিসসর্বস্ব পুড়ে ছাইরাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের কৃষক মান্নান ভুঁইয়ার বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লেগে চার লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। কেরোসিনের বাতি থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়েছে। মান্নান ভুঁইয়া বলেন, ‘পাট বিক্রি করে মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল। আমার সব কিছু শেষ হয়ে গেল। আমি এখন কী করে চলব, কোথায় থাকব, আর খাব কী?’ বানিবহ ইউপির চেয়ারম্যান খোরশেদ আলম জানান, ৮০ মণ পাট, প্রায় ৩০ মণ ধানসহ অগ্নিকাণ্ডে সবকিছু ছাই হয়ে গেছে। রাজবাড়ী সংবাদদাতানির্বাচনের দাবিবরগুনার আমতলী উপজেলার বগী বাজারে শুক্রবার দুপুরে ছোটবগী ও পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দাবিতে স্থানীয় সচেতন নাগরিক কমিটির ব্যানারে দুই সহস্রাধিক মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন আবুল হাসান বয়াতি, বশির মিয়া, সবুজ তালুকদার, ফরিদ ফকির প্রমুখ। এলাকার উন্নয়নের জন্য দ্রুত নির্বাচন দাবি করেছেন বক্তারা। আমতলী (বরগুনা) প্রতিনিধি