একনজরে
জুয়ার আসর পণ্ডসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের সাড়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে অনাবাদি জমিতে শুক্রবার রাতে ছয়-সাতজন জুয়াড়ি হ্যাজাক লাইট জ্বালিয়ে ওয়ানটেন নামক জুয়ার আসর বসায়। এলাকার কয়েকজন তরুণ এ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে আসছে খবর পেয়ে জুয়াড়িরা তাৎক্ষণিকভাবে জুয়ার আসরের সরঞ্জামাদি নিয়ে পালিয়ে যায়। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক এর সত্যতা নিশ্চিত করেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিস্কুলছাত্রের মৃত্যুসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাগলা-জগন্নাথপুর সড়কে মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলার কলকলিয়া ইউনিয়নের মন্তাজ উল্যা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ইয়াহিয়া মিয়া (৬)। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিনারীদের শপথনারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে জয়পুরহাটের কালাই শহরে গতকাল শনিবার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথভাবে হাতে নেওয়া দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার নারী নির্যাতনবিরোধী ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া নারীরা একযোগে সব ধরনের নির্যাতন রুখে দেওয়ার শপথ নেন। অন্যদিকে মানববন্ধনে অংশ নিয়ে পেশাজীবীরা নারী নির্যাতনকে ‘না’ বলেন। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিআখ মাড়াই শুরুগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের ২০১১-১২ মৌসুমে আখ মাড়াই শুরু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার পরিচালক (অর্থ) দেলোয়ার হোসেন ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এ উপলক্ষে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে চিনিকল চত্বরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা প্রতিনিধিমুক্ত দিবসচিত্রা থিয়েটারের উদ্যোগে গতকাল শনিবার নড়াইল মুক্ত দিবস উদ্যাপন করা হয়। নানা আয়োজনের অংশ হিসেবে স্থানীয় মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের অভিনব যুদ্ধ প্রদর্শন করেন। মুচিপোল চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, গণসংগীত, কবিতা পাঠ, চলচ্চিত্র প্রদর্শনসহ ১০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল হক। উদ্বোধন করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা। নড়াইল প্রতিনিধিফরিদপুরে কর্মশালাবাল্যবিবাহ, এইচআইভি/এইডস নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজে কমিউনিটি লিডারদের জোরালো অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে গতকাল শনিবার সকালে ফরিদপুরের বদরপুরের ব্র্যাক মিলনায়তনে ব্র্যাকের আয়োজনে এক কমিউনিটি লিডার কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী নাসরিন সুলতানার পরিচালনায় এ কর্মশালায় মো. বশিরউদ্দিন, কার্তিক চন্দ্র রায় বক্তব্য দেন। ফরিদপুর অফিস