একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানা আদায়চাঁপাইনবাবগঞ্জের অনুমোদনহীন ছয়টি ইটভাটাকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার দুপুরে সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত পালের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। সুব্রত পাল জানান, সদর উপজেলার ছয়টি ইটভাটা অনুমোদন না নিয়েই চলছিল। অন্যদিকে একই ভ্রাম্যমাণ আদালত বিকেলে সদর উপজেলার মহারাজপুরে জুয়া খেলার দায়ে নয়জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জশীতবস্ত্র বিতরণরোটারি ক্লাব অব সৈয়দপুর শীতার্ত ব্যক্তিদের মধ্যে ৪০০ শীতবস্ত্র বিতরণ করেছে। গতকাল রোববার সকালে স্থানীয় রোটারি চক্ষু হাসপাতাল মিলনায়তনে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। শরীফুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আনারকলি মাহবুব। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম আর আলম। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিস্মরণসভাকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রহমত আলী সিদ্দিকী স্মরণে সভা ও দোয়া হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় শিক্ষক সমিতির উদ্যোগে অনুষদ ভবনে স্মরণসভা হয়। শিক্ষক সমিতির সভাপতি তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য কামাল উদ্দিন, প্রয়াত রহমত আলীর বড় ভাই ও ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলাম প্রমুখ। ১ ডিসেম্বর রহমত আলী সিদ্দিকী হূদেরাগে মারা যান। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিনবান্ন উৎসবরাজবাড়ীতে গতকাল রোববার নবান্ন উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল ১০টায় জেলার আজাদী ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। গ্রামীণ জীবনে ব্যবহূত বিভিন্ন ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। বিকেলে ওই ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।  রাজবাড়ী সংবাদদাতালাশ উদ্ধারনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় হালিমা আক্তার (২২) নামের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ফতেহপুর ইউনিয়নের বগাদি এলাকার একটি খেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হালিমা বগাদি গ্রামের একটি পাওয়ার লুম কারখানায় কাজ করতেন। দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  নারায়ণগঞ্জ প্রতিনিধি