একনজরে
সেমিনারউচ্চশিক্ষার ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করা ছাড়া সংখ্যাগত বৃদ্ধি কোনো সুফল বয়ে আনে না। উচ্চশিক্ষার মান বৃদ্ধির ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে উচ্চশিক্ষা খাতে বার্ষিক বাজেট বরাদ্দ অপ্রতুল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার থেকে শুরু হওয়া ‘দ্য স্ট্র্যাটেজি অব টিচিং-লার্নিং কোয়ালিটি ডেভেলপমেন্ট ইন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিগৃহবধূর মৃত্যুনওগাঁর রানীনগর উপজেলার বেনিদাগাছি গ্রামের আনোয়ার হোসেনের ঘরে ওষুধ ও কীটনাশকের বোতল পাশাপাশি ছিল। গত শনিবার ভুল করে তাঁর স্ত্রী নাছিমা বেগম (১৮) ওষুধের বদলে কীটনাশক পান করেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিগ্রেপ্তার, অস্ত্র উদ্ধাররাজবাড়ীর পাংশা উপজেলার কলেজ মোড় থেকে কৃষ্ণ সিংহ (৩৮) নামে এক সন্ত্রাসীকে গত রোববার দুপুরে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রাত ১১টায় বিলজোনা গ্রামের দুর্গা মন্দিরের পেছনে খড়ের মাচার ভেতর থেকে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় বন্দুক এবং পাঁচটি গুলি উদ্ধার করা হয়। কৃষ্ণ সিংহের বিরুদ্ধে পাংশা থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে। রাজবাড়ী সংবাদদাতাজরিমানা আদায়ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খুলনার ডুমুরিয়া উপজেলার নয়টি দোকান থেকে গত রোববার দুপুরে ভেজাল পণ্য বিক্রির দায়ে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবুল হোসেন বলেন, নিম্নমানের খাদ্য তৈরি, বিক্রি, মেয়াদোত্তীর্ণ ভেজাল প্রসাধনসামগ্রী বিক্রি ও মজুদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। খুলনা প্রতিনিধি