একনজরে
আট মাস নষ্টসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেলিফোনটি আট মাস ধরে নষ্ট। উপজেলার ধানগড়া এলাকার বাসিন্দা শাহিনুল ইসলাম জানান, প্রয়োজনের সময় স্বাস্থ্য কমপ্লেক্সের টেলিফোনে অনেকবার চেষ্টা করেও অপর প্রান্ত থেকে সাড়া পাওয়া যায় না। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘আমি এসে টেলিফোনটি সচল পাইনি। এটি মেরামত করার জন্য অনেকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছি, কিন্তু কোনো কাজ হয়নি। অথচ প্রতি মাসে বিল ঠিকই দিতে হচ্ছে।’ রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিজরিমানাজ্বালানি তেল ওজনে কম দেওয়ায় বগুড়ার ধুনটে সুলতান ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি এ জরিমানা করেন। জানা গেছে, ওই ফিলিং স্টেশনের মালিক আবদুস সাত্তার দীর্ঘদিন ধরে তেল ওজনে কম দিয়ে আসছিলেন। ধুনট (বগুড়া) প্রতিনিধিজুয়াড়ি আটকপিরোজপুর জেলা স্টেডিয়ামে চলা আনন্দ মেলা থেকে গত সোমবার রাতে ১৭ জন জুয়াড়িকে আটক করেছেন র্যাবের সদস্যরা। তাঁরা এ সময় ৫১ হাজার ৫৬০ টাকা উদ্ধার করেন। র্যাব-৮ বরিশালের উপসহকারী পরিচালক রেজাউল হোসেন বলেন, ‘আমাদের কাছে খবর আসে, ৯ ডিসেম্বর থেকে পিরোজপুর জেলা স্টেডিয়ামে শুরু হওয়া আনন্দ মেলায় জুয়া খেলা চলছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার রাতে র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করেন। পিরোজপুর প্রতিনিধিবিতরণরাজবাড়ীতে গতকাল দুপুরে ‘নারী উন্নয়ন প্রচেষ্টা’ প্রশিক্ষিত নারীদের মধ্যে ৫১টি সেলাই মেশিন বিতরণ করেছে। সংগঠনের সভাপতি নাহিদা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল বাশার চৌধুরী। এতে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, লোকমান আলী, সাহিদা বেগম প্রমুখ। রাজবাড়ী সংবাদদাতা