একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুদ্ধিজীবী দিবসসুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে শহরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, উদীচী শিল্পীগোষ্ঠী, যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন। প্রথম আলো বন্ধুসভা শোকযাত্রাসহকারে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে কমিউনিস্ট পার্টির আলোচনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমদ প্রমুখ। সুনামগঞ্জ অফিসওরস মোবারকহাজি লাল শাহ্র বার্ষিক পবিত্র ওরস ১৭ ডিসেম্বর কুমিল্লা জেলার মুরাদনগর থানার রাজাবাড়ী গ্রামে অনুষ্ঠিত হবে। ওরসে ভক্ত আশেকানদের আমন্ত্রণ জানানো হয়েছে। ওরসে বাউলগান পরিবেশন করবেন আলেয়া বেগম ও ছোট আবুল সরকার। বিজ্ঞপ্তিকম্বল বিতরণঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত মঙ্গলবার দুই হাজার ৩০০ দুস্থ শীতার্ত ব্যক্তির মধ্যে বিনা মূল্যে কম্বল বিতরণ করা হয়। ‘গুড নেইবার্স’ নামের সেবাধর্মী সংস্থা পীরগঞ্জ, বোচাগঞ্জ ও বীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের এসব শীতার্ত ব্যক্তিকে কম্বলগুলো প্রদান করে। বিকেলে পীরগঞ্জের থুমনিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শীতার্ত ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন পীরগঞ্জের ইউএনও আবদুর রউফ মণ্ডল, গুড নেইবার্সের প্রকল্প ব্যবস্থাপক অখিল বাড়ৈ, ইউপি চেয়ারম্যান একরামুল হক প্রমুখ। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিচারজনকে জরিমানাজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শেকটা ডাঙ্গাপাড়া গ্রামে গতকাল বুধবার জুয়ার আসর থেকে হাতেনাতে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: শেকটা ডাঙ্গাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন, ইসরাইল, মো. নাদিম ও আবদুর রউফ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলম তাঁদের ২০০ টাকা করে জরিমানা করেন। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিকর্মশালা‘নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, নারীনীতি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা গতকাল বুধবার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবুর রহমান। জেলা তথ্য কর্মকর্তা অনিমেষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহসান কবির, প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন, হাসান ঝন্টু ও মনির হোসেন। নিজস্ব প্রতিবেদক, বরগুনামাদকসেবীর দণ্ডগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে গত মঙ্গলবার রাতে এনামুল মুন্সী (৫৫) নামের এক মাদকসেবীকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। গতকাল বুধবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি