একনজরে
চাকা ঘুরল দুটি টায়ার নষ্ট। তাই অ্যাম্বুলেন্সটি চালু করা যাচ্ছিল না। বরাদ্দ না থাকায় টায়ার কিনতে পারছিলেন না হাসপাতাল কর্তৃপক্ষ। ১৩ ডিসেম্বর বিকেলে আকস্মিকভাবে রংপুর-২ আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। রোগীদের কাছ থেকে অ্যাম্বুলেন্স অচল থাকার বিষয়টি জেনে তিনি দুটি নতুন টায়ারের ব্যবস্থা করে দেন। এরপর বুধবার সন্ধ্যা থেকে এটি চালু হয়। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিচাল কেনা শুরুপঞ্চগড় সদর উপজেলা খাদ্যগুদামে গতকাল বৃহস্পতিবার পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান আনুষ্ঠানিকভাবে জেলায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। সরকারিভাবে চাল সংগ্রহ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ধানের দাম বাড়তে শুরু করেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণ ধানের দাম ৫০ থেকে ৮০ টাকা বেড়েছে। এখন প্রতি মণ ধান সাড়ে ৬০০ থেকে ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। পঞ্চগড় প্রতিনিধি১৮ দোকানে চুরিফরিদপুরে একটি বাজারে ১১টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ওই বাজারের চার নৈশপ্রহরী পালিয়ে গেছেন। আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আলফাডাঙ্গা থানার ওসি এ বি এম জাকির হোসেন বলেন, চুরির পর থেকেই ওই বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম, মো. রহমত, মিজানুর রহমান ও মো. রবিউল পলাতক রয়েছেন। ফরিদপুর অফিসউপকরণ বিতরণনড়াইলে ৩৩ জন প্রতিন্ধীদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় নেবারলি অর্গানাইজেশন ভলান্টারি একটিভিটিস (নোভা) এগুলো বিতরণ করে। দুজনকে হুইলচেয়ার, দুজনকে সেলাই মেশিন, পাঁচজনকে ক্রাচ,পাঁচজনকে সাদাছড়ি, দুজনকে ভ্যান, একজনকে শ্রবণযন্ত্র, পাঁচজনকে শিক্ষা উপকরণ, পাঁচজনকে হাঁস-মুরগি,পাঁচজনকে ছাগল বিতরণ করা হয়। নড়াইল প্রতিনিধি