একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছ নিধনসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর গ্রামের সোহরাব হোসেনের বাগানের ১৩৯টি গাছ একদল সন্ত্রাসী গত বুধবার রাতে কেটে ফেলেছে। রায়দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) জয়নাল আবেদিন মন্ডল জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করার জন্য পুলিশকে বলা হয়েছে। কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, গাছ কাটার বিষয়ে সোহরাব হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জবিনা মূল্যে চিকিৎসা মহান বিজয় দিবসে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চিকিৎসক মোজাম্মেল হক তালুকদার ও সখিনা বিবি রোগী কল্যাণ ট্রাস্ট এই চিকিৎসাসেবার আয়োজন করে। মোজাম্মেল হকের স্ত্রী সখিনা বিবি গতকাল শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। ট্রাস্টের পরিচালক মফিজুল ইসলাম জানান, এলাকার পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।  আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিপ্রশিক্ষণ কর্মসূচিবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ধান কাটা, একসঙ্গে চাষ ও বীজ বপন করার যন্ত্র রোটারি পাওয়ার টিলার, ধান মাড়াই ইত্যাদি নতুন প্রযুক্তির কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও পরিচালনার ওপর এক প্রশিক্ষণ কর্মসূচি গত বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত কর্মশালায় শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পাওয়ার টিলারচালক ও কৃষক অংশ নেন।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জভাস্কর্য উদ্বোধনস্বাধীনতার ৪০ বছর পূর্তিতে খুলনায় বিএল কলেজে মুক্তিযুদ্ধের ভাস্কর্য উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বেলা ১১টায় ভাস্কর্য উদ্বোধন করেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ শফিউল্লা সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের সাবেক অধ্যক্ষ আহম্মেদ রেজা ও উপাধ্যক্ষ তর্ক নারায়ণ সাহা। সভা শেষে বিএল কলেজ থিয়েটার মুক্তিযুদ্ধের কাহিনি অবলম্বনে রচিত ১৯৭১ নাটকটি মঞ্চস্থ করে।  খুলনা অফিসজনযুদ্ধের নেতাসাতক্ষীরার তালা উপজেলার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল—জনযুদ্ধ) আঞ্চলিক নেতা বিদ্যুৎ বাছাড়কে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাগুরা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তালায় চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। তিনি সাতক্ষীরার তালা উপজেলার মাগুরাডাংগা গ্রামের কানাইলাল বাছাড়ের ছেলে। তালা থানার ওসি মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ বাছাড় এলাকায় চরমপন্থী সংগঠন সক্রিয় করার চেষ্টা করছিলেন। তাঁকে আদালতের মাধ্যমে গতকাল সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরারিভলবার উদ্ধারছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে অস্ত্র দিয়ে গুলি করার অভিযোগে আহাদ (২২) নামের একজনকে বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর পৌর এলাকার হাতির বাগান মাঠ থেকে গ্রেপ্তার করেছে মাদারীপুরের শিবচর থানার পুলিশ। আহাদের দেওয়া তথ্য মতে, রাতে দুই রাউন্ড গুলিসহ রিভলবার উদ্ধার করা হয়। ১৯ সেপ্টেম্বর শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়।  শিবচর (মাদারীপুর) প্রতিনিধি