একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনারবিজয়ের ৪০ বছর পূর্তিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে অমর একুশে গ্রন্থাগারের উদ্যোগে নির্মিত এ শহীদ মিনার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল। পরে অমর একুশে গ্রন্থাগারের উপদেষ্টা আবুল কালাম আজাদ হূদয়ের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আবদুল লতিফ, জিহাদ আল ইসলাম, বিপুল কুমার সিংহ প্রমুখ। অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ তরুণের মৃত্যুবগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেলস্টেশন থেকে দুই কিলোমিটার পশ্চিমে দেবখণ্ড নামক স্থানে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতনামা এক তরুণের (২৭) লাশ শনিবার ভোরে উদ্ধার করেছে রেল কর্তৃপক্ষ। লাশের শরীর দ্বিখণ্ডিত ছিল। তাঁর পরনে ছিল সবুজ রঙের সোয়েটার এবং নীল রঙের চেক লুঙ্গি। তালোড়া স্টেশন মাস্টার বজলুর করিম বলেন, লোকমুখে রেল লাইনের ওপর লাশ পড়ে থাকার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গত ১৬ ডিসেম্বর রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিদিনের বেলা চুরিবরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর বন্দরে একটি টেলিকম সেন্টারে দিনের বেলা চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানে থাকা নগদ অর্থসহ সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে চুরির এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টেলিকম সেন্টারের মালিক মো. শহীদুল ইসলাম। তিনি অভিযোগ করেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে দোকানের পেছন দিকের টিন কেটে চোরেরা ভেতরে ঢোকে। হিজলা থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, এখনো কোনো মামলা হয়নি। বরিশাল অফিসপ্রশিক্ষণ কর্মশালানারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী নীতি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন বিষয়ে সাংবাদিকদের অবহিত করাবিষয়ক দিনব্যাপী এক ‘সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা’ গতকাল শনিবার মাগুরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনডিপির সহযোগিতায় কর্মশালার আয়োজন করে মাগুরা জেলা তথ্য অফিস। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা। মাগুরা প্রতিনিধিনছিমনের চাপায়মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মজিনাবাজার নামক জায়গায় গতকাল শনিবার সকালে নছিমনের চাপায় নুরুল ইসলাম নামের একজন পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকাল ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী নছিমন নুরুল ইসলামকে চাপা দেয়। গুরুতর অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ নছিমনটি আটক করেছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি।