একনজরে
মোড়ক উন্মোচন‘সাহিত্যচর্চায় আসুক প্রাণে আলোর স্ফুরণ’ স্লোগান সামনে রেখে গত শনিবার রাজশাহী সরকারি মহিলা কলেজ বার্ষিকী ২০১১-এর মোড়ক উন্মোচন করা হয়। কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ মান্নান। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ সাফিকুল আলম, অধ্যক্ষ ফরিদা সুলতানা, বেগম শাহীন আক্তার, তাসলিমা খাতুন, সাদেকুল আলম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী প্রতিবন্ধীদের নির্বাচনফরিদপুরের সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার দ্বিবার্ষিক নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এডিডি কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে আবদুর রহমান সভাপতি ও আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যান্য পদে সহসভাপতি জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মো. শহীদুল ইসলাম খান, সাংগঠনিক মো. সাখাওয়াত হোসেন, আইন সম্পাদক চায়না আক্তার নির্বাচিত হন। ফরিদপুর অফিস