একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪৪ ধারা জারি
নাটোর সদর উপজেলার নলডাঙ্গা ঈদগাহ মাঠ ও তৎসংলগ্ন এলাকায় গতকাল রোববার বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। গতকাল ওই ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সভা আহ্বান করেছিল। এ কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় নির্বাহী হাকিম কামরুন্নাহার ওই স্থানে ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। এ নির্দেশ জারি করার পর উভয় দল কর্মসূচি প্রত্যাহার করে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাটোর প্রতিনিধি