একনজরে
সম্মেলন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গতকাল সোমবার সকালে স্থানীয় আবদুল মমিন স্মৃতি পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের শামছুল হক মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অথিতি ছিলেন স্থানীয় সাংসদ রেবেকা মমিন। সম্মেলন শেষে জালাল উদ্দিন আহম্মেদকে সভাপতি ও আবদুল কাদির চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি‘কালবসন্ত’শিল্পী সালমা সুলতানার গানের অ্যালবাম কালবসন্ত ঢাকার সংগীতা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে। অ্যালবামের ১২টি গানের সুর ও কথা লিখেছেন গজন ফর। সংগীত পরিচালনা করেছেন রুমেল। সিলেট প্রতিনিধিকুয়াশাবৃষ্টি‘গত ৫০ বছরেও শীতকালে পুষ মাসের প্রথম সপ্তাহেই এমন কুয়াশার বৃষ্টি দেখি নাই। সন্ধ্যার পর থেকে টিনের চালে গাছের নিচে টপ টপ কইরা বৃষ্টির ফোঁটা পড়ে। বিহান বেলা দেখা যায় পথের ছোট-বড় গর্ত পানিতে ভইরা গেছে।’ এভাবেই কথাগুলো বলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার প্রবীণ কৃষক আবুল কাশেম (৮৫)। ঘন কুয়াশায় সূর্যের দেখা মেলে না সারা দিন। এক সপ্তাহ ধরেই উপজেলার সর্বত্র এ অবস্থা বিরাজ করছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিশীতে মৃত্যুগত রোববার রাতে টাঙ্গাইলের মির্জাপুরে তীব্র শীতে শাকিনা বেগম (৯২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে। স্বামীর নাম মৃত মোস্তাফিজুর রহমান। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিক্ষতিপূরণ প্রদানবড়পুকুরিয়ায় কয়লা উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে গত রোববার চতুর্থ দফায় আরও ১৮৮ জন ভূমি মালিক ও ১৫৩টি ভূমিহীন পরিবারকে ২০ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ৯৩৩ টাকার চেক প্রদান করা হয়েছে। স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ওই খনির ট্রেনিং সেন্টারে এসব চেক বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমুখ। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিকৃষি উপকরণলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ও শিঙ্গীমারী ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মধ্যে রোববার বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের (ইরি) যৌথ অর্থায়নে এবং ইরির সার্বিক তত্ত্বাবধানে একটি প্রকল্পের আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ইরি সাসফার প্রকল্প সমন্বয়কারী আখতার হোসেন খান। লালমনিরহাট প্রতিনিধিকাব ক্যাম্পুরিবাংলাদেশ স্কাউটস বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার উদ্যোগে চার দিনব্যাপী তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরি সমাবেশ রোববার সন্ধ্যায় দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল। এ উপলক্ষে দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম আবদুল হামিদ, মনিরুজ্জামান প্রমুখ। সমাবেশে ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিবিশেষ দলস্কুল ও কলেজগামী নারীদের যৌন হয়রানির হাত থেকে রক্ষা করতে গোপালগঞ্জে সাদা পোশাকে পুলিশের বিশেষ দল গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় পুলিশ সুপার মো. মনির হোসেন নতুন দলের সদস্যদের জ্যাকেট বিতরণ করে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। আজ মঙ্গলবার থেকে এ দল দায়িত্ব পালন করবে। পুলিশ সুপার জানিয়েছেন, এতে শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে। এতে প্রাথমিক সদস্য নয়জন। প্রয়োজনে সদস্যসংখ্যা বাড়ানো হবে। গোপালগঞ্জ প্রতিনিধিমাছ নিধনমৎস্যখামারে বিষ দিয়ে আট লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক মফিজুর রহমান জানান, তিনটি পুকুর ও একটি মৎস্যঘের নিয়ে একটি খামার করে মাছ চাষ করে আসছিলেন। কে বা কারা সোমবার ভোরে তাঁর খামারে বিষ প্রয়োগ করে। এতে আট লক্ষাধিক টাকার রুই, কাতলা, চিংড়ি, মৃগেল, কই, শোলসহ নানা প্রজাতির মাছ মরে যায়। শ্যামনগর থানার ওসি হাসেম খান জানান, মফিজুর রহমান থানায় মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাখুলনায় মানববন্ধন বিদেশি ঋণ বরাদ্দের নামে নতজানু না হয়ে দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণের দাবিতে গতকাল সোমবার খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন চলাকালে সমবেত ব্যক্তিদের উদ্দেশে বক্তারা বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থ বন্ধ করে দিয়ে ভারতকে বাংলাদেশবিধ্বংসী টিপাইমুখ বাঁধ নির্মাণে অর্থ দিচ্ছে। তাই প্রধানমন্ত্রী ঘোষিত পিপিপি বা টোল আদায় ও বন্ড শেয়ার বিক্রির মাধ্যমে এই সেতু নির্মাণ করা উচিত। খুলনা প্রতিনিধিমানববন্ধনযুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কার্যালয়ের সামনে গতকাল সোমবার বিকেলে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইলিয়াস উদ্দিন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের জেলা আহ্বায়ক ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মাহবুবুল ইকবাল, সদস্যসচিব আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন, সাংবাদিক আহসান হাবীব, আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন প্রমুখ। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা