একনজরে
চাষি-শ্রমিক সমাবেশচিনিশিল্পকে রাজস্ব খাতে ছেড়ে দেওয়া, আখের মূল্য বৃদ্ধি, শ্রমিক-কর্মচারীদের বেতন ও মজুরি কমিশন বাস্তবায়নসহ আট দফা দাবিতে গতকাল মঙ্গলবার সকালে ঈশ্বরদীর পাবনা সুগার মিলে আখচাষি ও শ্রমিক-কর্মচারীদের যৌথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জানানো হয়, শিল্প মন্ত্রণালয় থেকে তাঁদের ২০০৯ সাল থেকে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছিল। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিশীতবস্ত্র বিতরণদিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তবর্তী কয়েকটি গ্রামের ১০৫ জন অসহায় ও গরিব শীতার্তের মধ্যে গত সোমবার সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিজিবির হিলি সিপি ক্যাম্প থেকে শীতবস্ত্রগুলো বিতরণ করেন জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন মেজর হাসানুজ্জামান চৌধুরী ও মেজর ফিরোজ। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিমির্জাগঞ্জে অগ্নিকাণ্ডপটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী কলেজ রোড এলাকায় গতকাল ভোরে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ১২ লক্ষাধিক টাকার সম্পদহানি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভোর সাড়ে চারটার দিকে আলতাফ হোসেন খানের পত্রিকা বিক্রির দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পাশের আলী হাসানের বিসমিল্লা ভ্যারাইটিস স্টোর্সে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পটুয়াখালী অফিসগৃহবধূ অগ্নিদগ্ধকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আহম্মদ আলীর স্ত্রী রেজিয়া খাতুন (৪৫) গত সোমবার রাতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন। মঙ্গলবার ভোরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার রাত আটটার দিকে খড়ের আগুনে কয়েকজন মিলে শীত নিবারণ করছিলেন। এ সময় হঠ্যাৎ রেজিয়ার কাপড়ে আগুন লেগে দ্রুত পুরো শরীরে ছড়িয়ে পড়ে। কুষ্টিয়া অফিস