একনজরে
আসামি গ্রেপ্তার২০০৪ সালে দায়ের করা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা ফাইজ উদ্দিনকে (৩৫) গত মঙ্গলবার রাতে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক জানান, গতকাল বুধবার সকালে আসামি ফাইজ উদ্দিনকে ধরমপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি৯ জন গ্রেপ্তারকিশোরগঞ্জের তাড়াইল থানার পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গাঁজার আসর থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: জুয়েল মিয়া (২৫), মো. বিল্লাল (৩৮), এনায়েত হোসেন (৩০), সেলিম মিয়া (২৪), বিজন পোদ্দার (৫৮), রফিক (৩৫), আবদুর রহিম (৪৮), লিটন মিয়া (৩২) ও মো. খোকন মিয়া (৩০)। সবার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের সাচাইল গ্রামে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিট্রান্সফরমার চুরিসেচ মওসুম সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। গত সোম ও মঙ্গলবার রাতে চারটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। চুরি করে নিয়ে যাওয়ার পথে একটি ট্রান্সফরমারসহ চারজন চোরকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। তাঁরা হলেন: নরসিংদী জেলার মাধবদীর উজ্জ্বল (২০), মহসিন (২২) ও মানিক মিয়া (২৫) এবং গৌরীপুর উপজেলার অচিন্তপুরের মোনায়েম খাঁ (২৮)। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিবিয়ার উদ্ধারফেনী শহরে অভিযান চালিয়ে ৮৬৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তর সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মহিপাল এলাকার আনোয়ার হোসেনের দোকানে অভিযান চালায়। পরে দলটি জানতে পারে, আনোয়ারের নামে চট্টগ্রাম থেকে পাঠানো বিপুল পরিমাণ হান্টার বিয়ারের ক্যান এসএ পরিবহনের গুদামে রয়েছে। পরে সেখানে গিয়ে দলটি বিয়ারের ওই ক্যানগুলো উদ্ধার করে। দোকানের মালিক আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী