একনজরে
বিক্ষোভ সমাবেশজয়পুরহাট চিনিকলের প্রধান ফটকের সামনে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করেছেন চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। সমাবেশে অবিলম্বে আট দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শ্রমিক নেতারা। অন্যথায় আগামী ১৫ জানুয়ারি জয়পুরহাট চিনিকলে পূর্ণদিবস ধর্মঘট পালন করারও ঘোষণা দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন জয়পুরহাট চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন, সওদাগর জহুরুল হক প্রমুখ। দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আট দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। জয়পুরহাট প্রতিনিধি২৫ জুয়াড়ির দণ্ডনওগাঁর রানীনগরে গত বুধবার ভ্রাম্যমাণ আদালত সাবেক ইউপি চেয়ারম্যানসহ ২৫ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর উদ্দিন আল ফারুক জানান, বিকেলে র্যাব-৫ বাগমারা ক্যাম্পের সদস্যরা উপজেলার কুজাইল বাজারের জাগরণী ক্লাবে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ২৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি৯ হোটেলকে জরিমানাফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত নয়টি হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। এর মধ্যে বনফুল মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার, ফরিদুল ইসলামের খাবার হোটেলকে এক হাজার, গোয়ালচামট লাক্সারি শাহি বিরিয়ানি হাউসকে ছয় হাজার, হোটেল সুপারকে পাঁচ হাজার, দক্ষিণ ঝিলটুলির আবদুল করিমের হোটেলকে ছয় হাজার, আবদুল জলিলের খাবার হোটেলকে আড়াই হাজার, শেখ লালনের খাবার হোটেলকে দেড় হাজার, জগদীশের খাবার হোটেলকে দুই হাজার এবং কানাইপুর বাজারের লিটন মোল্লার দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ফরিদপুর অফিসপরিচিতি সভাসাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে গত বুধবার বেলা ১১টায় বেসরকারি সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ও ইউএনডিপির অর্থায়নে ‘বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিকরণ’ নামে একটি পাইলট প্রকল্পের পরিচিতি সভা হয়। এতে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারী, প্রকল্প সমন্বয়কারী আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান এ কে এম আবদুল হামিদ। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা