একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাকুটিয়া খাললাকুটিয়া খাল খনন করে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, জরিপ করে অবৈধ দখলদার চিহ্নিত ও উচ্ছেদ এবং খালের পাড়ে বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণসহ একাধিক দাবিতে সংবাদ সম্মেলন করেছেন খালপাড়ের প্রান্তিক কৃষকেরা। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরের রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে উন্নয়ন সংস্থা প্রান্তজনের আয়োজনে কৃষকদের উপস্থিতিতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, প্রভাবশালীদের দখল ও ভরাটে সংকুচিত হয়ে পড়ছে নগরের লাকুটিয়া খাল, জেল খাল, ভাটার খাল ও সাগরিদ খাল। বরিশাল অফিসঅগ্নিদগ্ধ হয়ে মৃত্যুফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন ঘারুয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বৃদ্ধ সামর্থ বেগম (৬০)। শুক্রবার সকালে এ অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। ঘারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউদ্দীন মোল্লা জানান, ভোরে সামর্থ বেগম কুপি (কেরোসিন তেলের খোলা বাতি) নিয়ে ঘরের বাইরে এলে গায়ে থাকা চাদরে আগুন লেগে তিনি দগ্ধ হন। তাঁকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা ১১টায় তাঁর মৃত্যু হয়। ফরিদপুর অফিস