একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপন্ন জীববৈচিত্র্যজলবায়ু পরিবর্তনের ফলে কৃষি, পানিসম্পদ, স্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, জীবন-জীবিকা, অবকাঠামো, জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। জলবায়ু পরিবর্তন থেকে উত্তরণের উপায়বিষয়ক এক কর্মশালা গতকাল আরডিআরএস মিলনায়তনে হয়েছে। এতে জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন জেবা আফরোজা। কে এম মারুফুজ্জামান জলবায়ু পরিবর্তন ও উত্তরণের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাৎ মো. আরেফীন সিদ্দিক, এনডিসি শাহেদ পারভেজ, ভাইস চেয়ারম্যান কাজল রেখা, ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ, আলতামাস হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। পঞ্চগড় প্রতিনিধিসমিতির নির্বাচনসিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ৮ নম্বর এলাকার (শাহজাদপুর-চৌহালী) পরিচালক পদে নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। সাবেক এলাকা পরিচালক মো. জাকির হোসেন বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মশিউর রহমান। শাহজাদপুর উপজেলার খুকনি, জালালপুর, বেলতৈল, গালা, সদিয়া চাঁদপুর, পোরজোনা ও কৈজুরী ইউনিয়নের বিদ্যুৎ গ্রাহকেরা ভোট দেন। খুকনি উচ্চবিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন কমিশন থেকে এ তথ্য পাওয়া গেছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জট্রান্সফরমারে আটকে মৃত্যুপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামে শনিবার রাতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে স্পৃষ্ট হয়ে আবু তালেব (৪০) নামের একজন নিহত হয়েছেন। নিহতের বাড়ি একই এলাকায়। এ সময় এলাকাবাসী হারুন সিকদার নামের একজনকে ধরে পুলিশে দিয়েছে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মতিউর রহমান জানান, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোভোল্টের (কেভি) একটি ট্রান্সফরমার উদ্ধার করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে হারুন জানিয়েছে, তাঁর বাড়ি বরগুনার তালতলী উপজেলায়। পিরোজপুর প্রতিনিধিবিনা মূল্যে চিকিৎসারাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারায় সাগর এগ্রোফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গণে গতকাল রোববার গরিব ও দুস্থদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শীতকালীন প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে যশোর সেনানিবাসের একটি দল সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত পাঁচ শতাধিক মানুষের মধ্যে এই চিকিৎসাসেবা দেয়। এই চিকিৎসকদলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন শরীফ ইসতিয়াক আহম্মেদ। এ সময় মো. দেলোয়ার হোসেন ও মো. আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। রাজবাড়ী সংবাদদাতা বস্তাবন্দী অজগর গহিন সুন্দরবন থেকে শিকার করে আনা একটি অজগর (পাইথন) সাপ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারের ট্রলারঘাট থেকে অজগর সাপটিকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করেন সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সন্ন্যাসী টহল দলের বনকর্মীরা। তবে এ সময় বনকর্মীরা কাউকে আটক করতে পারেননি। উদ্ধার করা সাপটি শনিবার সন্ধ্যায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ এ তথ্য জানিয়েছে। বাগেরহাট প্রতিনিধি১৯ প্রতিষ্ঠান ভস্মপটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ফেরিঘাট এলাকায় রোববার ভোরে ভয়াবহ আগুনে ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে দেড় কোটি টাকা। ঘটনার পরপরই কলাপাড়া উপজেলার চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও কলাপাড়া পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে স্থানীয় লোকজন মনে করছেন। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।