একনজরে
পুনর্মিলনী উৎসবরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পুনর্মিলনী ২৯ ও ৩০ ডিসেম্বর হবে। ২৯ ডিসেম্বর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘APEE Reunion ২০১১’ শীর্ষক ওই পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য এম আবদুস সোবহান। ওই দিন সকাল সাড়ে আটটা থেকে পুনর্মিলনীতে অংশগ্রহণকারীদের অভ্যর্থনা দেওয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিমিছিল-সমাবেশনাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা মিছিল, সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেছেন। ডিসেম্বর মাসের মধ্যেই মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়ন, মজুরি কমিশনভুক্ত শ্রমিকদের পে-কমিশনের অন্তর্ভুক্তকরণসহ আট দফা দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন। ইউএনও মো. আবদুর রহমান ও কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুবর রহমান শ্রমিকদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন। লালপুর (নাটোর) প্রতিনিধিবাসের ধাক্কায় মৃত্যুবগুড়া-নওগাঁ সড়কের বীরকেদার বারমাইল এলাকায় রোববার বিকেলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হারুনুর রশিদ তালুকদার (২৫) নিহত হওয়ার এক দিন পর সোমবার রাতে তাঁর বন্ধু সোহেল প্রামাণিকও (২০) মারা গেছেন। দুপচাঁচিয়া পৌর এলাকার মণ্ডলপাড়ার ফজলু প্রামাণিকের ছেলে সোহেল প্রামাণিক ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার বিকেলে তারা কাহালুর তিনদীঘি হাট থেকে দুপচাঁচিয়া ফেরার পথে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঅস্ত্রসহ আটকর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ এবাদুল মণ্ডল (৩৫) নামের একজন সন্ত্রাসীকে আটক করেছে। মঙ্গলবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে এবাদুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি শাটারগান, একটি ম্যাগাজিন, একটি রাইফেলের গুলি ও একটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সামনে অস্ত্রসহ আটক এবাদুলকে হাজির করা হয়। এবাদুল নিজেকে কৃষক দাবি করে বলেন, গ্রাম্য প্রতিপক্ষরা তাঁকে ফাঁসাতে ঘরের ছাদের বিচালির গাদায় অস্ত্র ও গুলি রেখে দেয়। র্যাবের সহকারী পরিচালক ক্যাপ্টেন হাসানুর রহমান জানান, এবাদুলের বিরুদ্ধে খুন ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধিস্বাধীনতার উৎসব‘গোপালগঞ্জ ফেসবুক ডট কম’র উদ্যোগে স্বাধীনতার চার দশক উদ্যাপন করল গোপালগঞ্জবাসী। ‘গৌরব ও ঐতিহ্যের ৪০ বছর’ শীর্ষক এই উৎসব সোমবার গভীর রাত পর্যন্ত চলে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী গান ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ‘যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারীদের রুখে দাঁড়াও’ স্লোগানে মাঝেমধ্যেই প্রকম্পিত হচ্ছিল ক্যাম্পাস। স্থানীয় আজিম জেমসের গান দিয়ে সংগীত অনুষ্ঠান শুরু করেন। আয়োজক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী নাইম খান জানান, স্বাধীনতার চার দশককে স্মারণ করতে তাঁদের এ প্রয়াস। গোপালগঞ্জ প্রতিনিধি