একনজরে
১৮টি ঘর ভস্মীভূতনীলফামারী শহরের মিলনপল্লিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে এক অগ্নিকাণ্ডে নয়টি পরিবারের ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সকালে জেলা প্রশাসক আবদুল মজিদ প্রতিটি পরিবারকে এক হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেন। সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহীদ মাহমুদ ক্ষতিগ্রস্তদের একটি করে শাড়ি ও কম্বল বিতরণ করেন। নীলফামারী প্রতিনিধিডাকাত গ্রেপ্তার পাবনার সাঁথিয়া থানা পুলিশ বুধবার রাতে উপজেলার করিয়াল বাজার থেকে আনিসুর রহমান (২৭) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের করিয়াল গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে দুটি ডাকাতি ও একটি ছিনতাই মামলা রয়েছে। একই দিন রাতে উপজেলার বরাট গ্রামে ওসমান আলীর ছেলে সুমন হোসেনের ঘর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পাবনা অফিসদুই সহোদরের দণ্ডভ্রাম্যমাণ আদালত পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের চৌঠাইমহল এলাকার মাদক ব্যবসায়ী দুই সহোদর নাজমুল (৩২) ও ফাইজুলকে (২৮) গতকাল ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। নাজিরপুর থানার উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, গতকাল সকালে ওই এলাকায় বিক্রির সময় ৫০০ গ্রাম গাঁজাসহ তাঁদের হাতেনাতে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে নাজিরপুর থানায় একাধিক মামলা রয়েছে। পিরোজপুর প্রতিনিধিআনসার সমাবেশ গোপালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সরকারি বঙ্গবন্ধু কলেজ মিলনায়তনে আনসারের পরিচালক (ঢাকা রেঞ্জ) মো. ফিরোজ খান সমাবেশের উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য আনসার সদস্যদের বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাতা দেওয়া হয়। গোপালগঞ্জ প্রতিনিধি