একনজরে
১৪৪ ধারারাজশাহীর পবা উপজেলার দোয়ারি উচ্চবিদ্যালয়ের মাঠ ও এর আশপাশের এলাকায় প্রশাসন গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। মাঠে বিএনপির পক্ষ থেকে গতকাল বিকেলে শহীদ জিয়া ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। একই মাঠে স্থানীয় আওয়ামী লীগ কর্মিসভা আহ্বান করে। এ কারণে ইউএনও রাজ্জাকুল ইসলাম সেখানে ১৪৪ ধারা জারি করেছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীবাড়িতে ডাকাতিফরিদপুরে সাবেক সাংসদ কাজী সিরাজের বাড়িতে ডাকাতি হয়েছে। জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের গড়ানিয়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। ডাকাতেরা জানালার গ্রিল ভেঙে ওই বাড়িতে ঢোকে। পরে তারা সিরাজের ভাই বানা ইউপির চেয়ারম্যান হারুণ অর রশিদকে বেঁধে লাইসেন্স করা একটি বন্দুক, দুটি মোটরসাইকেল, দুটি সোনার আংটি ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি ডাকাতির মামলা করা হয়েছে। ফরিদপুর অফিস