একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিনি ইজতেমা শেষকুড়িগ্রামের ধরলা নদীর তীরে দেশ-জাতির মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় লাখো মানুষের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনের মিনি বিশ্ব ইজতেমা সম্পন্ন হয়েছে। মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ইজতেমায় দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদ ও আলেমগণ বয়ান পেশ করেন। ইজতেমায় উত্তারঞ্চলসহ দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম৩৫টি আমগাছ নিধনজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সমন্তাহা গ্রামের ওবায়দুর রহমানের ৩৫টি দুই বছরের আমগাছ কটে ফেলেছে শত্রুরা। পূর্বশত্রুতার জের ধরে শনিবার দিবাগত রাতে তাঁর গাছ কেটে ফেলা হয়। ওবায়দুর রহমান বলেন, ‘খুব শখ করে আমগাছগুলো লাগিয়েছিলাম। থানায় একটি জিডি করলাম। আমরা সাধারণ মানুষ, আর কী করার আছে!’ ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিআখ পুড়ে ছাইঝিনাইদহ সদর উপজেলার বাড়ীবাথান গ্রামে দেড় বিঘা জমির আখ আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, বাড়িবাথান গ্রামের কাজী আবদুল মাজেদের আখখেতে হঠাৎ করে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ২৪ জনের জরিমানারাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শনিবার উপজেলা পরিষদের সামনে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং অবৈধ যানবাহন চালানোর দায়ে ২৪ জনকে জরিমানা আদায় করে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরাদুল হকের নেতৃত্বে শনিবার দুপুরের দিকে উপজেলা পরিষদের সামনে মোটরসাইকেল, নছিমন ও অটোরিকশায় অভিযান চালান। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি১২৫তম বর্ষপূর্তি সিলেটের প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি হাইস্কুলের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল রোববার জানানো হয়, পুনর্মিলনী উৎসব আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উৎসব কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল হক বলেন, বিদ্যালয়ের সাবেক ছাত্র বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন ও কবি দিলওয়ারকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, সিলেটগাঁজাসহ গ্রেপ্তারসিলেটের বিশ্বনাথ উপজেলায় নাজমুল ইসলাম ও ফয়েজ মিয়া নামের দুই ব্যক্তিকে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার পনাউল্লাহ বাজারের একটি বিপণিকেন্দ্র থেকে পুলিশ গত শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করে। বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিরা হলেন নাজমুল ইসলাম ও ফয়েজ মিয়া। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিসংবর্ধনা মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চা-শ্রমিকেরা সাত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছেন। উপজেলার নিউ সমনবাগ চা-বাগানের পূজামণ্ডপে গতকাল রোববার এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চা-বাগানের ব্যবস্থাপক মো. শাহজান আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগানের মহাব্যবস্থাপক ও সংবর্ধিত মুক্তিযোদ্ধা আবদুল মতিন খান। বক্তব্য দেন বিশেষ অতিথি দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজির উদ্দিন, সংবর্ধিত মুক্তিযোদ্ধা মনু মিয়া, সিতেশ দেব, মেঘনাথ মুণ্ডা, অশোক মুণ্ডা, শ্যামচান্দ চাষা ও যাদব কেউট। এরপর বাগান পঞ্চায়েতের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র উপহার দেওয়া হয়। মৌলভীবাজার প্রতিনিধি