একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন রক্ষা কমিটি
বন বিভাগের সংরক্ষিত বন থেকে গাছ চুরি বন্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া রেঞ্জের পাঁচ পুকুরিয়ায় গত রোববার এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় স্থানীয় হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বন বিভাগের দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আলী কবীর। সমাবেশ শেষে সাহাবুদ্দিন শাহকে সভাপতি ও আবু হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭০ সদস্যের বন রক্ষা কমিটি গঠন করা হয়। মধ্যপাড়া বনবিটের বিট কর্মকর্তা সনাতন কুমার দাস জানান, ৬ আগস্ট একদল দুর্বৃত্ত পাঁচ পুকুরিয়ায় বন বিভাগের প্রায় সাড়ে তিন শ গাছ কেটে নিয়ে যায়। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি