একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্তকারীর দণ্ডপাবনার সুজানগর মহিলা কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ইমরান হোসেন (১৮) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি উপজেলার রঘুনাতপুর গ্রামে। গতকাল সোমবার সকালে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। সুজানগর থানার ওসি আহসানুল হক জানান, ইমরান রোববার দুপুরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। ছাত্রীর বাবা ও কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে থানায় অভিযোগ করলে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাবনা অফিসনীলফামারীতে বিক্ষোভকনোকোফিলিপসের সঙ্গে সরকারের তেল-গ্যাস অনুসন্ধান ও রপ্তানি চুক্তি বাতিলসহ জাতীয় সম্পদ রক্ষায় সাত দফা দাবিতে নীলফামারীতে মিছিল ও সমাবেশ করেছে জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি। শহরে মিছিল শেষে দুপুরে কালিবাড়ী মোড়ে সমাবেশ হয়। শ্রীদাম দাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন আতিয়ার রহমান, সরণী বিশ্বাস, প্রাণ কুমার রায় প্রমুখ। নীলফামারী প্রতিনিধি জরিমানাবগুড়ার শেরপুরে বিএসটিআইয়ের অনুমোদনহীন হর্স ফিলিংস নামের এনার্জি ড্রিংকস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত দুজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। উদ্ধার করা ৭২ বোতল হর্স ফিলিংস ধ্বংস করা হয়েছে। জরিমানা করা হয়েছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কচুগাড়ী গ্রামের আবু তালহা (২০) ও একই উপজেলার মাছগ্রামের মো. সাগর (২১)। গত রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁদের শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম প্রধান ওই দিন রাতে এই রায় দেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধিভোলায় বিক্ষোভজ্বালানি তেল, গ্যাস, বাস ভাড়া বৃ"িসহ ২৯ ডিসেম্বর জাতীয় কমিটির নেতাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ভোলা তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি গতকাল সোমবার পথসভা ও বিক্ষোভ করেছে। সকাল সাড়ে ১০টায় ভোলা সদর রোডে পথসভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিনিউস্ট পার্টি ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, নাগরিক কমিটির আহ"ায়ক মো. শাজাহান, এস এম বাহাউদ্দিন, মহিউদ্দিন আহমেদ, শাহরিয়ার রাসেল প্রমুখ। বক্তারা বলেন, বারবার জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস উঠেছে। ভোলা অফিসযুবকের কারাদণ্ডফরিদপুরে যৌন হয়রানির অভিযোগে মো. নূরুন্নবী নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার সন্যায় এ রায় দেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর। দণ্ডপ্রাপ্ত যুবকের বাড়ি উপজেলার নূরুল্লাগঞ্জ গ্রামে। আদালত সূত্রে জানা গেছে, রোববার গ্রামের এক কিশোরী বাড়ি ফেরার পথে ওই তরুণ তাকে যৌন হয়রানি করে। কিশোরীর বাবা এ ব্যাপারে ইউএনওর কাছে অভিযোগ দিলে পুলিশ নূরুন্নবীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। রিদপুর অফিস মুরগি পুড়ে ছাইমাগুরার শালিখা উপজেলার গোপাল গ্রামে গতকাল সোমবার সকালে মিজানুর রহমান বিশ্বাস নামের এক ব্যক্তির খামারে আগুন লেগে ৮০০ মুরগি জীবন্ত দগ হয়েছে। মিজানুর সকাল সাতটার দিকে খবর পেয়ে খামারে গিয়ে দেখেন, আগুনে খাঁচায় আটকা সব মুরগি জীবন্ত দগ হয়ে মারা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারণা করছেন। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শামসুল আলম জানান, এ ব্যাপারে শালিখা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মাগুরা প্রতিনিধি