একনজরে
চার দফা দাবিবাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পেট্রলপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান। তিনি ডিলার্স কমিশন ও ট্যাঙ্কলরি ভাড়া বৃদ্ধিসহ চার দফা দাবি উত্থাপন করেন। এবং বলেন, ৭ জানুয়ারির মধ্যে সরকার বিষয়গুলোর ফয়সালা না করলে ৮ তারিখ থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলায় ট্যাঙ্কলরি মালিকেরা জ্বালানি তেল উত্তোলন, বিপণন ও পরিবহন থেকে বিরত থাকবে। এ সময় এ এস এম ওবায়দুল কাদের, এম মাহাবুব আলম, হাবিবুর রহমান, আবদুল গনি, শেখ হারুন আল রশীদ, সোহরাব হোসেন, শেখ জাহিদুল ইসলাম, মুরাদ হোসেন ও কামাল হোসেন উপস্থিত ছিলেন। খুলনা প্রতিনিধিশীতবস্ত্র বিতরণঢাকার ব্যান্ডদল রাইজিং স্টার সৈয়দপুরে ৫০০ শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার শহরের সাহেবপাড়ায় কম্বল-সোয়েটারসহ বিভিন্ন শীতবস্ত্র তুলে দেওয়া হয় শীতার্ত ব্যক্তিদের হাতে। সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর ইকবাল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্যান্ডদলের সদস্য সালাম, রিংকু, ইয়াম, ফয়সাল, সাজু, জিসান, শুভ, সিরাজ, আকাশ ও তানজিম আগের দিন রাত জেগে দুস্থ লোকজনের তালিকা তৈরি করেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিগ্রামীণফোনের কম্বলদিনাজপুরের হাকিমপুর উপজেলায় বেসরকারি মুঠোফোন কোম্পানি গ্রামীনফোন সূর্যের হাসি ক্লিনিক কাঞ্চন সমিতির সহযোগিতায় কম্বল বিতরণ করেছে। গতকাল সকাল ১০টায় কাঞ্চন সমিতির কার্যালয় থেকে এই কম্বলগুলো বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যন মো. আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, ফজলে রাব্বী ও নুরুল ইসলাম। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিশীতবস্ত্র বিতরণমৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোনালী ব্যাংক মৌলভীবাজার প্রধান শাখার উদ্যোগে সোমবার মধ্যরাতে শ্রীমঙ্গল রেলস্টেশন-সংলগ্ন এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গতকাল সকালে মৌলভীবাজার পৌরসভা এলাকায় এবং বিকেলে কমলগঞ্জ উপজেলায় দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় সোনালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক খান মো. ওয়াহিদুল হক, সোনালী ব্যাংক সদর শাখার ব্যবস্থাপক মুশতাক আহমদ উপস্থিত ছিলেন। মৌলভীবাজার প্রতিনিধিদুজন গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাত সন্দেহে এরশাদ মিয়া (২৫) ও টুক্কু মিয়া (২২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, তাঁদের কাছ থেকে চারটি ছোড়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি