একনজরে
স্বর্ণালংকার উদ্ধারনারায়ণগঞ্জের পাগলার নয়ামাটি এলাকা থেকে চুরি হওয়া ৫০ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ। থানার ওসি জানান, গত ২৬ ডিসেম্বর রাতে নয়ামাটি এলাকার সেলিম চৌধুরীর বাড়ির গ্রিল কেটে স্বর্ণালংকার ও টাকা চুরি করেন গৃহকর্তার ভাতিজা বাবু। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে কুষ্টিয়ার সোনাইকান্দি এলাকায় শ্বশুরবাড়ি থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। বাড়ির মাটি খুঁড়ে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধ্রিদুজন গ্রেপ্তারনারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাপড়ভর্তি ট্রাকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোর পাঁচটায় রূপগঞ্জের কাঞ্চন সেতুর সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ট্রাকচালক ইদ্রিস সরকার ও হিমেল মিয়া। ডিবি পুলিশ জানায়, রূপগঞ্জ থেকে ভারতীয় কাপড়ের চালান নিয়ে একটি ট্রাক টাঙ্গাইলে যাচ্ছে, এমন খবর পেয়ে কাঞ্চন সেতু এলাকায় তল্লাশি চালিয়ে ১৩ বান্ডিল শাড়িকাপড় উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা। নারায়ণগঞ্জ প্রতিনিধিজুয়াড়িদের হামলানারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়া খেলায় বাধা দেওয়ায় জুয়াড়িদের হামলায় বৃদ্ধসহ ১০ জন আহত হয়েছে। এ সময় একটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার লক্ষ্মীবরদী গ্রামের বৃদ্ধ জামাল উদ্দিনের (৮৫) গোয়ালঘরে প্রায়ই জুয়াড়িরা আসর বসাত। মঙ্গলবার রাতে জুয়াড়িদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হলে জামালউদ্দিন খেলা বন্ধ করে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে পিটিয়ে জখম করে জুয়াড়িরা। তাদের হামলায় বাড়ির অন্য সদস্যরাও আহত হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধিলাশ উদ্ধারঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের বারখালী ব্রিজের নিচে থেকে গতকাল বুধবার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল বলেন, গতকাল সকালে ব্রিজের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিশিশুদের জন্যসীমান্তে কোমলমতি শিশুদের চোরাচালান থেকে বিরত রাখতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে। গত মঙ্গলবার থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব এলাকায় মাইকিং করে এই জনগুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি প্রচার করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি হাকিমপুরের সীমান্তবর্তী এলাকাগুলোয় চোরাচালানের কাজে শিশুদের ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। ইউএনও মো. তোফাজ্জল হোসেন বলেন, সীমান্তবর্তী এলাকায় শিশুদের দেখা গেলে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করা হবে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিশীতবস্ত্র বিতরণনীলফামারী সদর উপজেলা পরিষদের হলরুমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় গতকাল বুধবার অসচ্ছল মুক্তিযোদ্ধা ও আদিবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক রুস্তম আলী আহমেদ। মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এস এম শামসুল আলম, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, প্রমুখ। নীলফামারী প্রতিনিধিদুস্থদের পাশেবাংলাদেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের শীতার্ত দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন। এসব সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে কাপড় ও কম্বল বিতরণ করা হয়েছে। আমার চ্যানেল আই দর্শক ফোরাম পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার ট্রাই ফাউন্ডেশনের ১৫০ কম্বল, ১০০ শাড়ি ও ১০০ লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার ইমাম, নুরুল হক, আলমগীর জলিল তালুকদার প্রমুখ। পঞ্চগড় প্রতিনিধিছাদের পলেস্তারামাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের পলেস্তারা খসে পড়ে জিয়াসমিন আক্তার নামে একজন আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে এক গর্ভবতী রোগী হাসপাতালে ভর্তি হন। তাঁকে দেখে চিকিৎসক হোসনে আরা নামাজের জন্য বের হন। সঙ্গে সঙ্গেই তাঁর চেয়ার ও সামনের টেবিলের ওপর এক টুকরো পলেস্তারা পড়ে। জিয়াসমিন পলেস্তারা সরাতে গেলে বড় আকারের বেশ কয়েক টুকরো পলেস্তারা তাঁর মাথার ওপর খসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিমাছচাষির মৃত্যুরাজবাড়ী সদর থানার রামকান্তপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের পুকুরে মাছ ধরতে গিয়ে গতকাল বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল খালেক মল্লিক (৩৫) নামের এক মাছচাষি মারা গেছেন। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেঘুড়ি গ্রামের জবেদ আলী মল্লিকের ছেলে। একই ঘটনায় নজির শেখ (৩০) নামে অপর মাছচাষি আহত হন। তাঁকে রাজবাড়ী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজবাড়ী সংবাদদাতাকৃষি-উপকরণপটুয়াখালীর বাউফল উপজেলার দুর্গম চরাঞ্চলের হতদরিদ্র ভূমিহীন কৃষকদের মধ্যে বিনা মূল্যে পাঁচটি পাওয়ার টিলার ও ১২টি পাওয়ার সেচপাম্প বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা স্পিড ট্রাস্ট মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘খাসজমিতে অধিকার প্রতিষ্ঠায় সুবিধাবঞ্চিত চরবাসীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়। স্পিড ট্রাস্ট কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতালাশ উদ্ধারঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের বারখালী ব্রিজের নিচে থেকে গতকাল বুধবার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল বলেন, গতকাল সকালে ব্রিজের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, তাঁকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি