একনজরে
গণপিটুনিতে নিহতগাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রামে গত বুধবার গরু চোর সন্দেহে বাশার মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। তাঁর বাড়ি সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে। পুলিশ জানায়, ভোরে গ্রামের মোমিনুল ইসলামের গোয়ালঘর থেকে চার-পাঁচজন দুষ্কৃতকারী তিনটি গরু চুরি করে নিয়ে যায়। টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে গ্রামবাসী তাদের ধাওয়া করে। দক্ষিণ ধানগড়া প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে গ্রামবাসী বাশারকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। পরে গ্রামবাসীর গণপিটুনিতে তিনি মারা যান। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন খান জানান, নিহতের লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বাশারের স্ত্রী ছোলেমা বেগম থানায় একটি হত্যা মামলা করেছেন। গাইবান্ধা প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তারসুন্দরবনে কোস্ট গার্ড পশ্চিম জোনের টহল দলের সঙ্গে বৃহস্পতিবার বনদস্যু অভিজিৎ বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে গোবিন্দ মিস্ত্রি নামের এক বনদস্যুকে একটি পাইপগান ও দুটি গুলিসহ আটক করা হয়েছে। নলিয়ান স্টেশন এলাকার শরবত খালে এ গোলাগুলির ঘটনা ঘটে। গোবিন্দ খুলনার দাকোপ উপজেলার দাকোপ গ্রামের গোপাল মিস্ত্রির ছেলে। কোস্ট গার্ড জানায়, তাঁকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধিএকজনের দণ্ডফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৫০ পুরিয়া গাঁজাসহ মনির মাতুব্বর (৩৫) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে। দুপুর ১২টার দিকে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর তাঁকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। মনিরের বাড়ি উপজেলার চুমুরদী গ্রামে। ফরিদপুর অফিসশীতবস্ত্র বিতরণটাঙ্গাইলের সখীপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনী গরিব মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র দিয়েছে। সখীপুর মুজিব ডিগ্রি কলেজ মাঠে ঘাটাইল সেনানিবাসের উদ্যোগে আট শতাধিক গরিব রোগীকে ওষুধসহ চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় এক হাজার মানুষকে কম্বল দেওয়া হয়। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি