একনজরে
হূদয়বিদারক!এক ব্যক্তির কবর খুঁড়তে গিয়েছিলেন আবদুস ছামাদ (৪৫)। খনন শুরুর পর পরই গোরস্থানে মারা যান তিনি। গত বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার উত্তর বিষ্ণপুর গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবু হাসান নামে এক তরুণ খুন হলে তাঁকে তাঁর পারিবারিক গোরস্থানে দাফনের জন্য ছামাদসহ আরও তিনজন কবর খুঁড়তে বৃহস্পতিবার সকালে গোরস্থানে যান। কবর খুঁড়তে খুঁড়তে সেখানেই ছামাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন। ছামাদের সঙ্গে কবর খুঁড়তে যাওয়া আলম হোসেন জানান, কোদালের কয়েকটি কোপ দেওয়ার পরই ছামাদ গোরস্থানে লুটিয়ে পড়েন। তিলকপুর বাজারের পল্লিচিকিৎসক জাকির হোসেনের কাছে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিসড়ক সংস্কারগাইবান্ধা-গিদারি-যুগিরঘাট সড়কের অসংখ্য স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। সড়কটি সংস্কারের দাবিতে কয়েক দফা মানববন্ধন, অনশন কর্মসূচি পালিত হয়। কিন্তু দীর্ঘ দিনেও এলজিইডি কর্তৃপক্ষের টনক নড়েনি। তাই এলাকাবাসী বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার স্বেচ্ছাশ্রমে সড়কটির গিদারি থেকে যুগিরঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশ সংস্কার করেন। কমিউনিস্ট পার্টি আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক লোক অংশ নেন। উদ্যোক্তারা বলেন, স্বেচ্ছাশ্রমে কাজ করায় এক দিনে প্রায় ২৫ হাজার টাকা সাশ্রয় হয়েছে। পরে এক সমাবেশে বক্তব্য দেন মিহির ঘোষ, সন্তোষ বর্মণ, মোস্তাফিজুর রহমান, তপন কুমার, ছাদেকুল ইসলাম, আবদুল জলিল প্রমুখ। গাইবান্ধা প্রতিনিধিব্যবসায়ীকে জরিমানাবিক্রির জন্য ভেজাল সার ও কীটনাশক মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৭৬ বস্তা সার, ৩৬ বস্তা মাছের খাদ্য, ১৪ বস্তা চুন ও ৩৩০ বোতল কীটনাশক জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালি বাজারের আশরাফ আলীর ‘কৃষিবিতান’ নামের দোকান থেকে এসব আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা দৌলতুজ্জামান খান ওই প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা মালামাল পরে নষ্ট করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা৬ জুয়াড়ি গ্রেপ্তারগোপালগঞ্জের মুকসুদপুর থেকে পুলিশ ছয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মুকসুদপুরের মোচনা ইউনিয়নের ঘুনসি গ্রামে জুয়া খেলার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন মাসুদ শেখ, শহিদুল তালুকদার, ফরিদ মুন্সী, মিন্টু খান, শামীম তালুকদার, রোমান শেখ। এঁদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় শহিদুল তালুকদারকে মুকসুদপুুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য পাঁচজনকে গতকাল শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁদের সবার বাড়ি মুকসুদপুরের মোচনা ইউনিয়নের ঘুনষি গ্রামে। গোপালগঞ্জ প্রতিনিধিপুড়ে ছাইপটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় গতকাল শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পাশের একটি ঘর ভেঙে ফেলা হয়েছে। আগুনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ টাকা। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আল আমীন (২২) ও আবদুল মোতালেব (৩২) নামের দুই ব্যক্তি। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি