একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতার্তদের পাশেপঞ্চগড়ের শীতার্তদের পাশে এগিয়ে এসেছে ঢাকা ব্যাংক লিমিটেড। গতকাল শনিবার জেলা প্রশাসকের কাছে পাঁচ হাজার কম্বল তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশীদ। একই দিন সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ২০০ দুস্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।  পঞ্চগড় প্রতিনিধিমারধর-ছিনতাইপটুয়াখালীর বাউফলে মাদ্রাসার এক শিক্ষককে বেদম মারধর করে ১৬ হাজার টাকা ও একটি মুঠোফোন সেট ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত শিক্ষককে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম এইচ এম নাসির উদ্দিন। তিনি মদনপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামের হাজী ওয়াহেদ আলী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। বিলবিলাস বন্দর থেকে ১৬ হাজার টাকা নিয়ে ফিরছিলেন তিনি।  বাউফল (পটুয়াখালী) সংবাদদাতাগরু উদ্ধারট্রাকযোগে গরু চুরি করে অন্যত্র নিয়ে যাওয়ার পথে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার হাসপাতাল রোডের ত্রিমুখী মোড় থেকে গতকাল শনিবার ভোররাতে চারটি গরু ও একটি ট্রাক আটক করেছে স্থানীয় এলাকাবাসী। ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা খালিদ জানান, শুক্রবার রাতে উপজেলার হলিদাকান্দা গ্রাম থেকে চারটি গরু চুরি হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি