একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বিদ্যালয় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে গত শনিবার আনোয়ারুল ইসলাম মিয়া জুনিয়র একাডেমি নামের নতুন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম চালু করা হয়েছে। ভারতের জৌনপুর থেকে আগত শামসুল আরেফিন সিদ্দিকী আল কোরাইশী বিদ্যালয়টি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন কলাপাড়া পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান ও নতুন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ আল ইসলাম। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিশিশুর মৃত্যুসাতক্ষীরার তালা উপজেলার যুগীপুকুর গ্রামে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে দুটি শিশু তামান্না (৪) ও মায়া (৩) অসুস্থ হয়ে পড়ে। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করার পর তামান্না মারা যায়। তার বাবার নাম আজগর আলী। তামান্নার মা আসমা খাতুন জানান, তামান্না ও মায়াকে এক মহিলা মুড়ি দেয়। ওই মুড়ি খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরানবীনবরণপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠানে উপাচার্য মো. মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এম আনোয়ার হোসেন। বক্তব্য দেন মুশফিকুর রহমান, রাশেদ কবির, এস এম সাজ্জাদ হাসান ও দীলিপ কুমার সরকার। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। পাবনা অফিসঢেউটিন বিতরণপঞ্চগড়ের তেঁতুলিয়ার অসচ্ছল মুক্তিযোদ্ধা এবং দুস্থ ও অসহায় নারী-পুরুষের মধ্যে কম্বল ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তেঁতুলিয়া আখ ক্রয়কেন্দ্রের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ ফরিদা আকতার ৪৭০টি কম্বল ও ২৮ জনের মধ্যে ঢেউটিন বিতরণ করেন। শহীদ খালেক ও মেজর মালেক বীর উত্তম ট্রাস্টের পক্ষ থেকে এই কম্বল দেওয়া হয়। পঞ্চগড় প্রতিনিধি