একনজরে

আসামি গ্রেপ্তারহাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া হত্যাসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের হাকিমপুর থানার পুলিশ। এক মাস আগে একটি মামলায় সজল মিয়া (১৫) নামের ওই কিশোরকে দিনাজপুর আদালত থেকে হাজিরা দিয়ে যশোর নিয়ে যাওয়ার সময় হিলি রেলস্টেশনের কাছে ট্রেন থেকে লাফিয়ে ভারতে পালিয়ে যায়। গত রোববার রাতে উপজেলার রাজধানী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি স্লিপার উদ্ধারলালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কুড়ল গ্রামের মিজানুর রহমানের বাড়ি থেকে গত রোববার গভীর রাতে পুলিশ রেলের চুরি যাওয়া ৪০টি লোহার স্লিপার উদ্ধার করেছে। মিজানুর রহমান জেলা তরুণ লীগের আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে মোগলহাট রেললাইনের স্লিপার, রেলপাত ও গাছ চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে। লালমনিরহাট প্রতিনিধিবৈষম্য নয় ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেছেন, শিক্ষা গ্রহণ করা শিশুদের সাংবিধানিক অধিকার। যৌনকর্মীদের সন্তান, বেদে সম্প্রদায়ের সন্তান, কিংবা অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ফরিদপুর অফিসপরিচিতি অনুষ্ঠানগণযোগাযোগ অধিদপ্তরের অধীন রাজবাড়ী জেলা তথ্য অফিস আয়োজিত গতকাল সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে যৌতুক প্রথা বন্ধ, নারী ও শিশু পাচার রোধ, এইচআইভি বা এইডসসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়। এরাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি