একনজরে
মা সমাবেশপঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় শালমারা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে এলাকার কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মায়েরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেমউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হারুন, প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ও মুক্তা বেগম বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধিবৃত্তি প্রদানদিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয়ে সাদতজ্জামান চৌধুরী স্মৃতি বৃত্তি তহবিল থেকে বৃত্তি দেওয়া হয়েছে। ২০১০ ও ২০১১ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ইতিহাস বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া চারজন ছাত্রছাত্রীকে দুই হাজার ৫০০ টাকা করে এই বৃত্তি দেওয়া হয়। এ উপলক্ষে ৩১ ডিসেম্বর বিদ্যালয় চত্বরে ইউএনও মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিশীতবস্ত্র বিতরণগোপালগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সরকারি মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের ব্যাংকপাড়ায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কদরুল হুদা পাঁচ হাজার অসহায় দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় আওয়ামী লীগের নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কদরুল হুদা অসহায় দুস্থ শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। গোপালগঞ্জ প্রতিনিধিঅবৈধ জাল আটকবরগুনার আমতলী উপজেলার পায়রা নদীর বালিয়াতলী, মনসাতলী ও লোসা এলাকায় মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে প্রায় সাত হাজার মিটার অবৈধ জাল আটক করেছে। আটক করা জাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিচারক মো. মশিউর রহমানের উপস্থিতিতে আমতলী শহরের ফেরিঘাটে পুড়িয়ে ফেলা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান জানান, আটক করা জালের বাজারমূল্য প্রায় ছয় লাখ ১৫ হাজার টাকা। আমতলী (বরগুনা) প্রতিনিধি