একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা সমাবেশপ্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে জয়পুরহাটের ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি সীতেশ চন্দ্র সিংহ রায়। শিক্ষার গুণগত মান উন্নয়নে এ সমাবেশে বক্তব্য দেন সামছুল আলম, আহমেদ আলী, গোলাম কিবরিয়া, আজিজার রহমান, এনামুল হক, আসমা আক্তার প্রমুখ। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিবৃত্তি প্রদানবগুড়ার ধুনটে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে হাবিবুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়েছে। গত শুক্রবার উপজেলার বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় এলাকার ছয় শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। এদের মধ্যে মেধাভিত্তিক ৩৫ জন ছাত্রছাত্রীকে এককালীন ৫০০ করে নগদ টাকা বৃত্তি দেওয়া হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান। ধুনট (বগুড়া) প্রতিনিধিশীতবস্ত্র বিতরণঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে গতকাল বুধবার নীলফামারীতে শীতার্ত প্রায় এক হাজার মানুষের মধ্যে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। সকালে নীলফামারী চেম্বার ভবনের সামনে পুলিশ সুপার আলমগীর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁদের হাতে এসব কম্বল তুলে দেন। এ সময় জেলা চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, ব্যাংকের শাখাপ্রধান মামুনুর রশীদ, শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। নীলফামারী প্রতিনিধিচাঁদাবাজির কারাদণ্ডবাসে চাঁদাবাজি করার অভিযোগে ফরিদপুরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আনাদায়ে ওই দুজনকে আরও এক মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে রাতেই কারাদণ্ডাদেশ দেওয়া হয় ফরিদপুরের ভাঙ্গায়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণপাড়া গ্রামের টোকন মুন্সী (৩৫) ও ফকিরহাটার কুদ্দুস চোকদার (৪০)। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান রাত নয়টায় থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। ফরিদপুর অফিসগাঁজাসহ গ্রেপ্তারর‌্যাব-৮-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের গুঠিয়া বন্দরে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-৮-এর ডিএডি আলী হায়দার জানান, গ্রামের মিরাজ হোসেন খান (২৬) দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের উপজেলায় পাইকারি হিসেবে গাঁজা বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে মিরাজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধিইয়াবাসহ গ্রেপ্তার৫০১টি ইয়াবা বড়ি ও একটি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছেন খুলনার র‌্যাব-৬-এর সদস্যরা। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কলারোয়া উপজেলার গেড়াখালীর লাল্টু মিয়া (২৭) ও একই উপজেলার দক্ষিণ ভাদায়িলি গ্রামের আবদুল হামিদ (৩০)। বড়িগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। র‌্যাব-৬-এর ডিএডি জব্বার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা