একনজরে
বিনা মূল্যে চিকিৎসাজন্মগত পা বাঁকা শিশুদের বিনা মূল্যে চিকিৎসা দিচ্ছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল। গত বুধবার এ কার্যক্রম শুরু করা হয়। বেসরকারি সংস্থা ওয়াক ফর লাইফ এ সেবা দিচ্ছে। সপ্তাহের প্রতি বুধবার বিনা মূল্যে এ সেবা দেওয়া হবে। এ উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আফজালুর রহমান সভাপতিত্ব করেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়াকম্বল বিতরণদিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১ হাজার ৫৭০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিবোমাসহ গ্রেপ্তারমাদারীপুর শহরের পূর্বরাস্তি এলাকা থেকে বোমা ও হেরোইন বহনের অভিযোগে মিন্টু হাওলাদার নামের (৩০) একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া মিন্টু পূর্বরাস্তি গ্রামের আলম হাওলাদারের ছেলে। তাঁর কাছ থেকে একটি বোমা ও ২৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। মিন্টুকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদারীপুর প্রতিনিধিজরিমানা আদায়রাজবাড়ীর গোয়ালন্দে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রায় ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামিরুল ইসলাম ও আজগর আলী এ অভিযানের নেতৃত্ব দেন। জামিরুল ইসলাম নিষিদ্ধ গাইড বিক্রির অপরাধে গোয়ালন্দ বাজারের দুটি পাঠাগারকে চার হাজার এবং নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে একটি বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। আজগর আলী মিষ্টি তৈরির চারটি দোকানকে এক হাজার ৭০০ টাকা জরিমানা করেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি