একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক মেয়াদে সাজাজয়পুরহাটের কালাইয়ে ছয় মাদকসেবীর একজনকে এক বছরের ও পাঁচজনের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাঁজা সেবনকালে উপজেলার পুনট এলাকা থেকে পুলিশ গতকাল দুপুরে চারজনকে আটক করে। পরে ইউএনও মোহাম্মদ খালিদ হোসেনের আদালত এই দণ্ড দেন। একই আদালত বৃহস্পতিবার হেরোইন সেবনের দায়ে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন।  কালাই (জয়পুরহাট) প্রতিনিধিমতবিনিময়‘সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিব-১ নজরুল ইসলাম খান বলেছেন, প্রতিটি বাড়িতে একজন করে নারীকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করতে হবে। গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র উদ্যোক্তা ও ইউনিয়ন পরিষদ সচিবদের সমন্বয়ে মতবিনিময় সভায় নজরুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্য দেন।  চুয়াডাঙ্গা প্রতিনিধি