একনজরে
শিক্ষামেলা ‘জাতির জন্য অহংকার শতভাগ ভর্তি হার’—এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল শনিবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় চত্বরে দুই দিনব্যাপী শিক্ষামেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল হক। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১২ উপলক্ষে আয়োজিত এ মেলায় উপজেলার ১৮০টি সরকারি, বেসরকারি, কমিউনিটি ও সমাজকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের স্টল রয়েছে। মেলায় প্রর্দশন করা হচ্ছে মিনার কার্টুন। নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতাআদালতের অভিযাননাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল এলাকা থেকে গতকাল শনিবার ছয়টি আখ মাড়াই যন্ত্র জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার ছয়জনের বাড়িতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন। এ অভিযানে নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান। এ ঘটনায় মিলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা রিয়াজুল হক লালপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লালপুর (নাটোর) প্রতিনিধিনাগরিক অধিকারসরকারি সেবা ব্যবস্থায় নাগরিক অধিকার নিশ্চিত করার দাবিতে গতকাল শনিবার পিরোজপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। শহরের ক্লাব সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক খালিদ আবু, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আ. ছালাম বাতেন, মিনারা মাহাবুব প্রমুখ। এর আগে জেলা বণিক সমিতি মিলনায়তনে একই বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়। গভর্নেন্স কোয়ালিশন ও অক্সফ্যাম জিবির সহযোগিতায় পিরোজপুর লোকমোর্চা এ কর্মসূচির আয়োজন করে। পিরোজপুর প্রতিনিধিকম্বল বিতরণপটুয়াখালীর বাউফলে ২৫০ জন জেলের মধ্যে চাল ও জাল এবং ২০০ হতদরিদ্র ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা চত্বরে সাংসদ আ স ম ফিরোজ এসব বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা