একনজরে
করাতকলে জরিমানাবগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত ১১টি করাতকলের মালিকের কাছ থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ইউএনও মো. মনজুর আলম প্রধান গতকাল রোববার এই জরিমানা করেন। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর শহরের কলেজ রোড এলাকায় গতকাল বেলা সাড়ে ১১টা থেকে এই আদালত বসানো হয়। ওই এলাকায় মহাসড়কের জায়গা ব্যবহার করে ব্যবসা করার অপরাধে উল্লিখিত জরিমানা করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধিপৌষ পার্বণ‘পৌষসংক্রান্তি উপলক্ষে রোববার পৌষ পার্বণ উৎসব বগুড়ার দুপচাঁচিয়ার বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা পালন করেছে। এ দিন ভোরে গ্রামাঞ্চলের সনাতন ধর্মাবলম্বীর সব বয়সের নারী-পুরুষ স্নান সেরে খড়ের স্তূপে আগুন লাগিয়ে তাপ পোহায়। এরপর গোটা গ্রাম ঘুরে কীর্তন গায়। আগের দিন রাতে প্রতিটি বাড়িতে বিভিন্ন ধরনের পিঠা-পুলি ও পায়েশসহ সুস্বাদু মিষ্টান্ন খাবার তৈরি করা হয়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিগ্রেপ্তার-বিচারদিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের আদিবাসীদের নির্যাতনকারীদের প্রেপ্তার-বিচার ও গ্রাম ছাড়া আদিবাসীদের নিরাপত্তাসহ ঘরে ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে আদিবাসীরা গতকাল রোববার দিনাজপুরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে আদিবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন বলেন, ২৩ ডিসেম্বর থেকে বিরামপুর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের আদিবাসীরা গ্রাম ছাড়া। দিনাজপুর অফিসকাগজ থাকবে না‘এমন দিন আসবে যেদিন দেশের কোনো কার্যালয়ে কাগজ থাকবে না। টেবিলের পাশে স্তূপ করে রাখা থাকবে না ফাইল। টেবিলে শুধু থাকবে একটি কম্পিউটার এবং সেই কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে চালানো হবে যাবতীয় কাজ।’ গতকাল রোববার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘জেলা ই-সেবা কেন্দ্রের সিটিজেন ওরিয়েন্টেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলে বলেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই যাবতীয় দলিলের শতভাগ নকল কম্পিউটারের মাধ্যমে দেওয়া হবে। আবেদন করার আধা ঘণ্টার মধ্যেই তা আবেদনকারীর হাতে তুলে দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। ফরিদপুর অফিস উদ্দীপনা পুরস্কারপটুয়াখালীর গলাচিপায় সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত ৭৩৮ জন শিক্ষার্থীকে উদ্দীপনা পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় গলাচিপা অফিসার্স ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। উপজেলার ১০৫টি মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও দাখিল মাদ্রাসার সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত ২০১০ সালের বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ছেলে ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকারীদের এ পুরস্কারের আওতায় আনা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে নগদ ৫০০ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে। ইউএনও লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি