একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতবস্ত্র বিতরণকুড়িগ্রামে শীতার্ত মানুষের মধ্যে দুই হাজার কম্বল বিতরণ করেছে অগ্রণী ব্যাংক এবং সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতি। গতকাল সোমবার সকালে ভোগডাঙ্গা, পাঁচগাছি ও বোগলবাচা এলাকায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ জাফর আলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জ্ঞানেন্দ্র নাথ বড়ুয়া। এ ছাড়া সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতি জেলা সদরের যাত্রাপুর, ঘোগাদহ ও ভোগডাঙ্গা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি আমিনুর রহমান লস্কর, এ কে ফজলুল করিম, মাহাবুব আলম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম পরিচ্ছন্নতা অভিযানপঞ্চগড়ে গতকাল সোমবার জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর শহরে পরিচ্ছন্নতা অভিযান, যৌতুক ও ইভ টিজিং-বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে পঞ্চগড় শেরেবাংলা পার্ক থেকে পঞ্চগড় সরকারি মিলনায়তন পর্যন্ত পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের দুপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। পরে সরকারি মিলনায়তন চত্বরে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহীনুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। পঞ্চগড় প্রতিনিধিদুজনের দণ্ডঅবৈধ বিদ্যুৎ-সংযোগ দেওয়ার অভিযোগে দুই যুবককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: সুমন শেখ (২০) ও রবি মাতুব্বর (২৫)। তাঁদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার দাড়িয়ার মাঠ এলাকায়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, বাড়িতে অবৈধ বিদ্যুৎ-সংযোগ দেওয়ার অভিযোগে ওই দুই যুবককে গত রোববার রাত আটটার দিকে গ্রেপ্তার করা হয়। রাতেই থানায় আদালত বসিয়ে ওই রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। ফরিদপুর অফিসবাপার মানববন্ধনভারতের বৈদ্যুতিক যন্ত্রপাতি ত্রিপুরা রাজ্যে নেওয়ার জন্য বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের অন্যতম ধারক তিতাস নদীর বক্ষে রাস্তা-বাঁধ নির্মাণ করার প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন করা হয়েছে। বেলা ১১টায় নগরের পিকচার প্যালেস মোড়ে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। এ সময় বক্তারা বলেন, সর্বশেষ সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে। তিতাস নদীর বক্ষ থেকে রাস্তা ও বাঁধ অপসারণ করা হচ্ছে। তিতাস নদী বাঁচাতে অপসারণকাজ দ্রুত করার জন্য তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন সৈয়দা রেহেনা ঈসা, এস এম সোহরাব হোসেন, মফিদুল ইসলাম ও নাসির খান। খুলনা অফিসশীতবস্ত্র বিতরণসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের প্রায় দুই হাজার দরিদ্র মানুষের মধ্যে গতকাল সোমবার যুক্তরাজ্যের জগন্নাথপুর ওয়েলফেয়ার ইউকের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্যানেল চেয়ারম্যান সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ, ইউপির চেয়ারম্যান মজলুল হক, সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, জিল্লুর রশীদ, ফটিক মিয়া, আবদুল জব্বার প্রমুখ। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি উদ্বোধনকুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের পুনর্নির্মিত ভবন ও নবনির্মিত ছাত্রাবাস ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি এর উদ্বোধন করেন। এ সময় তাঁর সহধর্মিণী মাহমুদা আক্তার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম সরকার, দানবীর আলহাজ বশিরুল আলম মিয়াজী, হাজি আলী আশরাফ, খোরশেদ আলম সরকার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি